শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গরুর গোশত খান তবে সাবধান

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩ নভেম্বর, ২০২১ ০৯:৪০ পূর্বাহ্ন

    গরুর গোশত খান তবে সাবধান
    গরুর গোশত

    ডা. মহসীন কবির: আমাদের খাদ্য তালিকার একটি বড় অংশজুড়েই থাকে গরুর গোশতের নানা রেসিপি। ঈদ, বিয়ে, জন্মদিন থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান গরুর গোশত ছাড়া যেন পূর্ণ হয় না। আমাদের দেশীয় খাবারের সংস্কৃতি ও সামাজিক অনুষ্ঠানের একটা বিরাট অংশজুড়েই এ গরুর গোশত। মোটকথা, আমরা গরুর গোশত খেতে ভালোবাসি। গরুর গোশত খেতে কোনো মানা নেই, তবে অবশ্যই তা পরিমাণ মতো। কারণ গরুর গোশত জিভের জন্য যতটা লোভনীয় আবার অপরিমিত খাওয়া শরীরের জন্য ঠিক ততটাই ঝুঁকিপূর্ণ। গরুর গোশতসহ সব ধরনের লাল গোশতে থাকে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট বা চর্বি। এ স্যাচুরেটেড ফ্যাট হার্টের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এবং রক্তনালিগুলোতে চর্বি জমতে সাহায্য করে। এ কারণে দেহে ডায়াবেটিস, রক্তচাপ, স্ট্রোক ও হার্ট অ্যাটাকসহ কোলন এবং স্তন ক্যান্সারের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে অনেকগুণ বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এক গবেষণায় প্রকাশ করেন, গরু, খাসিসহ সব ধরনের লাল গোশতে কার্নিটিন নামক কেমিক্যাল পাওয়া যায়। এ কার্নিটিন পাকস্থলীর ব্যাকটেরিয়ার সাহায্যে বিপুল হারে কোলেস্টেরল তৈরি করে, যা হৃদরোগে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ। বিজ্ঞানীরা ইঁদুর ও মানুষের দেহে এ গবেষণা চালান। গবেষণায় দেখা যায়, পাকস্থলীতে থাকা ব্যাকটেরিয়াগুলো গরুর গোশতে থাকা কার্নিটিনকে ভেঙে প্রচুর গ্যাস তৈরি করে, যা লিভারে গিয়ে টিএমএও নামে একটি নতুন কেমিক্যাল তৈরি করে। লিভারে তৈরিকৃত এ টিএমএও কেমিক্যাল রক্তনালিতে চর্বির স্তর তৈরি করতে বেশ তৎপর। এভাবেই গরুর গোশত রক্তনালিতে চর্বি জমিয়ে হার্টের বিভিন্ন অসুখের জন্ম দেয় এবং এতে মানুষের মৃত্যুও হতে পারে। মনে রাখতে হবে, গরুর গোশত খেতে মানা নেই, তবে তা অবশ্যই পরিমাণ মতো। খেয়াল রাখতে হবে, আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় চর্বিজাতীয় খাদ্য ৩০ শতাংশের চেয়ে যেন বেশি না হয়, আর এ ৩০ শতাংশের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট যেন থাকে মাত্র ৭ শতাংশ। জেনে রাখা ভালো, ব্রিটেনে লাল গোশত প্রতিদিন খাওয়ার ঝুঁকি নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। এর প্রত্যেকটিতেই লাল গোশত খাওয়ার কারণে স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনার প্রমাণ পাওয়া গেছে। আর সেসব গবেষণার ওপর ভিত্তি করে সম্প্রতি ব্রিটিশ সরকার তার দেশের নাগরিকদের প্রতিদিন ৭০ গ্রামের বেশি প্রক্রিয়াজাত গরুর গোশত বা লাল গোশত না খাওয়ার পরামর্শ দিয়েছেন। সুতরাং, আমাদেরও খাদ্য তালিকা থেকে অপরিমিত গরুর গোশত খাওয়া কমিয়ে আনতে হবে। মনে রাখতে হবে, গরুর গোশত খেতে কোনো মানা নেই, তবে অবশ্যই তা পরিমিত। নইলে অপরিমিত গরুর গোশত ভোজন আপনাকে আক্রান্ত করতে পারে নানা অসুখে। (সূত্র: আলোকিত বাংলাদেশ)।

    ডা. মহসীন কবির

    জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, লেখক ও গবেষক

    ইনচার্জ, ইনস্টিটিউট অব জেরিয়েট্রিক মেডিসিন

    বাংলাদেশ প্রবীণহিতৈষী সংঘ, ঢাকা




    সাতদিনের সেরা খবর

    লাইফস্টাইল - এর আরো খবর

    অতিরিক্ত রাত জাগলে সাত ক্ষতি

    অতিরিক্ত রাত জাগলে সাত ক্ষতি

    ৩ নভেম্বর, ২০২১ ০৯:৪০ পূর্বাহ্ন

    ভিনদেশি ফল কিউয়ি

    ভিনদেশি ফল কিউয়ি

    ৩ নভেম্বর, ২০২১ ০৯:৪০ পূর্বাহ্ন

     বাবামায়ের চোখে সন্তান কোনদিন বড় হয় না

    বাবামায়ের চোখে সন্তান কোনদিন বড় হয় না

    ৩ নভেম্বর, ২০২১ ০৯:৪০ পূর্বাহ্ন

    ৩. সারা দিনে ৮ থেকে ১২ গ্লাস বাড়তি পানি খাবেন।

    ৩. সারা দিনে ৮ থেকে ১২ গ্লাস বাড়তি পানি খাবেন।

    ৩ নভেম্বর, ২০২১ ০৯:৪০ পূর্বাহ্ন

    রাতের খাবার এশার আগে খাওয়ার উপকারিতা

    রাতের খাবার এশার আগে খাওয়ার উপকারিতা

    ৩ নভেম্বর, ২০২১ ০৯:৪০ পূর্বাহ্ন

    কিছু ওষুধ সেবনের নিয়ম-কানুন

    কিছু ওষুধ সেবনের নিয়ম-কানুন

    ৩ নভেম্বর, ২০২১ ০৯:৪০ পূর্বাহ্ন