শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দেশের মানুষ ও ছাত্র-জনতা জেগে উঠেছিলো বলে হাসিনা বিতাড়িত হয়েছেন : রিজভী

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ নভেম্বর, ২০২৪ ০৯:১৩ পূর্বাহ্ন

    দেশের মানুষ ও ছাত্র-জনতা জেগে উঠেছিলো বলে হাসিনা বিতাড়িত হয়েছেন : রিজভী

    বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সারাদেশের মানুষ ও ছাত্র-জনতা জেগে উঠেছিলো বলে এতো নির্মম, নিষ্ঠুর স্বৈরাচার হাসিনাকে পরাজিত করা সম্ভব হয়েছে। 

    তিনি বলেন, ‘সে বাংলাদেশকে বাবার জমিদারি আর জনগণকে চাকর-বাকর মনে করতো। যারা তার এসব অপকর্মের প্রতিবাদ করেছে, অন্যায়ের বিরুদ্ধে মিছিল-সমাবেশ করেছে তাদের সে শান্তিতে থাকতে দেয়নি। এমন একটি দানবকে জনগন বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে’।

    বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপির অঙ্গ এবং সহযোগি সংগঠনের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সমাবেশের উদ্বোধন করেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

    রিজভী শেখ হাসিনা’র দেশ ত্যাগ প্রসঙ্গে বলেন, শ্রমিকের ঘামের টাকা, বিদ্যুতের টাকা, মেট্রোরেলের টাকা, বড় বড় মেগা প্রজেক্ট ও শেয়ার বাজারের টাকা পাচার করেছে হাসিনা। আর এসব সিন্ডিকেটের খেসারত দিতে হচ্ছে জনগনকে।

    অন্তঃবর্তীকালিন সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, জনগনের সমর্থন নিয়ে আপনারা সরকার হয়েছেন, বিএনপি আপনাদের সমর্থন দিয়েছে এবং সমর্থন দিয়ে যাচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্ররা সমর্থন দিয়েছে। তবে আপনারা কেনো আলু, পেঁয়াজ, কাঁচা মরিচ, আটা ও চিনির দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না। শুধু শুল্ক কমালে হবে না, সিন্ডিকেটগুলোও ভাঙতে হবে। তিনি এ সময় দ্রুত নির্বাচনের ডেটলাইন ঘোষণারও দাবি জানান।

    বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ ও চৌমুহনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, সদস্য অ্যাডভোকেট আবদুর রহিম, এবিএম জাকারিয়া, শামীমা বরকত লাকী প্রমুখ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেয়া হয়।




    রাজনীতি - এর আরো খবর