শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গয়েশ্বর-রিজভীসহ ১০২ জনকে মামলা থেকে অব্যাহতি 

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ন

    গয়েশ্বর-রিজভীসহ ১০২ জনকে মামলা থেকে অব্যাহতি 

    বিশেষ ক্ষমতা আইনে রাজধানীর শাহবাগ থানার করা একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির ১০২ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত। 

    মঙ্গলবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহীম মিয়ার আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য্য ছিল। এদিন মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আসামি পক্ষের আইনজীবীরা আবেদন করেন। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোন উপাদান না থাকায় আদালত তাদের অব্যাহতি প্রদান করেন। 
    অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বিএনপি নেতা সাইফুল ইসলাম নিরব, এডভোকটে শিমুল বিশ্বাস, এডভোকেট জয়নুল আবেদীন, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু ও ইসহাক আলী সরকার। 

    আসামি পক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল বিষয়টি নিশ্চিত বরেছেন। 
    মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ৩০ জানুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ অন্যান্য আসামিদের বকশি বাজারের বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ  টাস্ট ও জিয়া চ্যারিটেবল টাস্ট দুর্নীতি মামলায় হাজিরার দিন ধার্য ছিল। এদিন আসামিরা হাইকোর্টের মাজার গেইটের সামনের রাস্তার উপর চারদিকে যানবাহন চলাচল বন্ধ করে স্লোগান দিতে থাকেন। এসময় আসামিদের পুলিশ বাধা দিলে তারা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করেন। এছাড়া সরকারি কাজে বাধা ও বিভিন্ন গাড়ির গ্লাস ভাংচুর করে। এ ঘটনায় ওই দিনই শাহবাগ থানার এসআই চম্পক চক্রবর্তী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। 

    মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ২৮ জানুয়ারি ডিবি পুলিশের এসআই আব্দুল করিম বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বিএনপি নেতা সাইফুল ইসলাম নিরব, শিমুল বিশ্বাস, এডভোকেট জয়নুল আবেদীন, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু, ইসহাক আলী সরকারসহ ১০২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। 




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ন

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ন

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ন