শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • টুঙ্গিপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ 

    নিজস্ব প্রতিবেদক

    ২০ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১৮ অপরাহ্ন

    টুঙ্গিপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ 

    স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির  সভাপতি এসএম জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলাদলের সভাপতি রওশান আরা রত্নাসহ দলের নেতাকর্মীরা 
    গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার পথে গাড়িবহরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায়  নেতাকর্মী আহত এবং সংগঠনের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর শাখা। 

    শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলটি রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক দিয়ে মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

    বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। 

    স্বেচ্ছাসেবক দলের রিয়াজুল ইসলাম রিয়াজ,ঢাকা মহানগর উত্তর এর সভাপতি শেখ মোঃ ফরিদ ও সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনিসহ ঢাকা মহানগর উত্তর এর সকল থানাধীন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর