সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় 

নিজস্ব প্রতিবেদক

৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৫৬ পূর্বাহ্ন

সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় 

পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পিরোজপুর শাখার নেতৃবৃন্দ। রোববার (৮ সেপ্টেম্বর) রাতে পিরোজপুর প্রেসক্লাবের হলরুমে তারা এ মতবিনিময় করেন। এতে অন্যান্যদের মধ্যে সংগঠনটির জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মনিরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দীন শেখ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম জিয়াউল করীম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমিন হোসাইন, সাধারণ সম্পাদক ডা. মুফতি রেদওয়ান হুসাইন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ এর সঞ্চালনায় এবং সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ বলেন, বিগত আওয়ামী শাসনামলে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই এবং স্বাধীনভাবে নিজেদের মতামতও প্রকাশ করতে পারে নাই। এমনকি বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার তাদের শাসনামলে বেশ কয়েকটি গণহত্যা চালিয়েছে। আমরা সকলে মিলে মিশে দেশকে সুন্দর ভাবে সাজাতে চাই। 

তবে বর্তমানে মানুষ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে। আর এ স্বাধীনতা ধরে রাখতে হলে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য আহবান জানান তারা।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৫৬ পূর্বাহ্ন

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৫৬ পূর্বাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৫৬ পূর্বাহ্ন