শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির হিস্যা দিতে হবে : আমীর খসরু

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ অগাস্ট, ২০২৪ ১২:০০ পূর্বাহ্ন

    আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির হিস্যা দিতে হবে : আমীর খসরু

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশকে পানির হিস্যা দিতে হবে। ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে চুক্তির বিষয়ে তিনি আরো বলেন, জনগণ যদি বিএনপির পক্ষে রায় দেয়, তাহলে জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে আমরা আমাদের পক্ষ থেকে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করবো।  
    শনিবার লক্ষ্মীপুর জেলা শহরের পৌর আইডিয়াল কলেজে বন্যায় আশ্রিতদের দেখতে গিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বন্যাকবলিতদের সাথে কথা বলেন এবং  তাদের খোঁজ খবর নেন। এসময় বিএনপি'র উদ্যোগে বন্যাকবলিত নারীদের শাড়ি ও পরিবার গুলোর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

    সাবেক এই মন্ত্রী আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুরসহ বন্যায় কবলিত এলাকায় বিএনপি'র স্বেচ্ছাসেবীরা নিয়োজিত আছে। বন্যার্তদের খাওয়া-দাওয়া ও দেখাশোনা থেকে শুরু করে পুনর্বাসনের জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করছি। যতক্ষণ বন্যার্তদের পুনর্বাসন সম্পন্ন না হবে বিএনপি'র এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আমির খসরু।

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান, সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও লক্ষ্মীপুর পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন এসময় উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর