শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের বিষয়ে বিএনপি সম্পৃক্ত নয়

    নিজস্ব প্রতিবেদক

    ২২ অগাস্ট, ২০২৪ ১১:৪২ পূর্বাহ্ন

    খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের বিষয়ে বিএনপি সম্পৃক্ত নয়

    বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র জীবনী ভিত্তিক চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ সম্পর্কে বিএনপি কোনোভাবেই সম্পৃক্ত নয় বলে জানিয়েছে দলটি।

    বুধবার রাতে বিএনপির মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়া'র জীবনী ভিত্তিক চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ সম্পর্কে প্রচার মাধ্যমে প্রকাশিত একাধিক সংবাদের প্রতি জিয়া পরিবারের দৃষ্টি আকর্ষিত হয়েছে।

    যেখানে চলচ্চিত্র নির্মাণের এইসব উদ্যোগে তাঁদের সম্মতি আছে বলেও দাবী করা হয়েছে। 

    এইসব অযাচিত সংবাদের প্রেক্ষিতে জিয়া পরিবারের পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে এই সব সংবাদের বিষয়বস্তুর সাথে তাঁরা কোনভাবেই সম্পৃক্ত নন। 

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের এই ক্রান্তিকালে এইসব উদ্দেশ্য মূলক ও বিভ্রান্তিকর সংবাদ ও উদ্যোগ অনতিবিলম্বে ক্ষমা প্রার্থনার সাথে প্রত্যাহার এবং ভবিষ্যতে এজাতীয় যে কোন উদ্যোগ গ্রহণ বা সংবাদ প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় প্রদানের জন্য সকলকে আহ্বান জানানোর পাশাপাশি এর অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তের কথাও সুস্পষ্ট ভাবে জানানো হয়েছে। 




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর