শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বংশালে চরমোনাইর পীরের পক্ষ থেকে কোরবানী গোশত বিতরণ 

    নিজস্ব প্রতিবেদক

    ২০ জুন, ২০২৪ ০৯:১১ অপরাহ্ন

    বংশালে চরমোনাইর পীরের পক্ষ থেকে কোরবানী গোশত বিতরণ 

    ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের বংশাল থানা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে কোরবানী বঞ্চিতদের মাঝে কোরবানীর গোশত বিতরণ কর্মসূচি পালন করা হয়। বংশাল থানা কার্যালয়ে ঈদের দিন বিকেলে এ গোশত বিতরণ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ও সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

    বংশাল থানা শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ গোলাম রহমান আবরারের সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুলতান মাহমুদ, সেক্রেটারী হাজী মুহাম্মদ জহিরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী মুহাম্মদ আল আমিন সিদ্দিকী, এসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    মাওলানা ইমতিয়াজ আলম বলেন, সরকারের ছত্রছায়ায় চামড়া সিন্ডিকেট চক্র কোরবানীর চামড়ার দরপতন ঘটিয়ে চামড়া শিল্পকে ধ্বংস করছে। এতে করে দেশের গরীব-অসহায় মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলো। অপরদিকে দেশের বৃহত্তর জনগোষ্ঠী কওমী মাদরাসার অনেক ক্ষতি হলো। সিন্ডিকেটচক্র কওমী মাদরাসাগুলোকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে শিক্ষা কার্যক্রমে বাধাগ্রস্ত করার জন্য চামড়াশিল্পকে ধ্বংস করছে। সরকার যে যৎসামান্য চামড়ার মূল্য নির্ধারণ করেছে, ওই দামে কেউ চামড়া কিনেনি।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর