শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আরাফাত ময়দানে ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা হজযাত্রীদের

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ জুন, ২০২৪ ০৭:৩৯ পূর্বাহ্ন

    আরাফাত ময়দানে ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা হজযাত্রীদের

    পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ১৫ লক্ষাধিক মুসলমান হজের  চূড়ান্ত পর্বে শনিবার আরাফাত পর্বতে পৌঁছানোর পর প্রচন্ড উত্তাপ সহ্য করে ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করেছেন।  যুদ্ধ-বিধ্বস্ত গাজার ফিলিস্তিনিদের জন্যও তারা প্রার্থনা করেন। সাদা ইহরাম পরিহিত হজ পালনকারিরা বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিনের আচার পালনের জন্য ভোরবেলায়  আরাফাতে পৌঁছতে শুরু করেন। ৭০-মিটার উঁচু পাথুরে পর্বতে আরোহন করেন, যেখানে নবী মুহাম্মাদ (সাঃ) তাঁর  বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

    আরাফাত ময়দানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা প্রদান করা হয়। এবারের খুতবায় ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করেন খতিব। এছাড়া বিশ্ব মুসলিমের জন্য ইসলামের দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

    ৪৬ বছর বয়সী মিশরীয় মোহাম্মদ আসের বলেন,“এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আমি ফিলিস্তিনিদের জন্যও প্রার্থনা  করেছি। আল্লাহ তাদের সাহায্য করুন।”

    হামাস-শাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরাইলের সামরিক অভিযানে গাজায় কমপক্ষে ৩৭,২৬৬ জন নিহত হয়েছে, যাদের  বেশিরভাগই  বেসামরিক লোক।

    সৌদি আরবের হজযাত্রার দায়িত্বে থাকা মন্ত্রী  তৌফিক আল-রাবিয়াহ গত সপ্তাহে ‘হজের সময়ে কোন রাজনৈতিক কার্যকলাপ সহ্য করা হবে না’ বলে হুঁশিয়ারি  দেন। তবে আট মাসেরও  বেশি সময় ধরে অবিরাম বোমাবর্ষণ সহ্য করা একজন হজযাত্রীকে ফিলিস্তিনিদের সমর্থনে  স্লোগান দিতে বাধা  দেয়া হয়নি। তিনি চিৎকার করে বলেন, “ফিলিস্তিনে, গাজায় আমাদের ভাইদের জন্য প্রার্থনা করুন। আল্লাহ যেন মুসলমানদের বিজয় দান করেন।” 

    শনিবার হজযাত্রীদের উদ্দেশে  দেওয়া এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, “ফিলিস্তিনের ইস্পাতকঠিন প্রতিরোধ এবং গাজার ধৈর্যশীল, নির্যাতিত জনগণকে অবশ্যই সর্বতোভাবে সমর্থন করতে হবে।” সরকারি গণমাধ্যম জানিয়েছে, সৌদি বাদশাহ সালমানের বিশেষ আমন্ত্রণে প্রায় ২,০০০ ফিলিস্তিনি হজ পালন করছেন। 

    আরাফাত ময়দান থেকে শনিবার হজ পালনকারীরা মুজদালিফায় গিয়ে রাত যাপন করেন। আজ সকালে ফের মিনায় গিয়ে পাথর নিক্ষেপ, কোরবানি দেয়া সহ পর্যায়ক্রমে অন্যান্য কার্যক্রম সম্পন্ন করবেন হাজীরা। এদিকে আজ সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ১৬ জুন, ২০২৪ ০৭:৩৯ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ১৬ জুন, ২০২৪ ০৭:৩৯ পূর্বাহ্ন