শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইসলামী আন্দোলনের মিডিয়া উপ-কমিটি পুনর্গঠন

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ মে, ২০২৪ ০৯:৫৭ পূর্বাহ্ন

    ইসলামী আন্দোলনের মিডিয়া উপ-কমিটি পুনর্গঠন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া উপ-কমিটি পুনর্গঠন করা হয়েছে।  দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ পূনর্গঠিত কমিটির অনুমোদন প্রদান করেন। কমিটির মধ্যে রয়েছেন : দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান তত্বাবধায়ক, সহকারী মহাসচিব মুহাম্মাদ ইমতিয়াজ আলম প্রধান সমন্বয়কারী, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক আহমাদ আবদুল কাইয়ুম সমন্বয়ক, কেএম শরীয়াতুল্লাহ সহকারি সমন্বয়কারী, সদস্য হিসেবে রয়েছেন, নূরুল করীম আকরাম ইলিয়াস হাসান, আখতারুজ্জামান, আল-আমিন এহসান, মাকসুদুর রহমান, মাছউদুর রহমান, সাইফুল ইসলাম, এইচএম আবু বকর, হাছিব আর রহমান ও ইউসুফ পিয়াস।

    ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ্ইউনুছ আহমাদ বলেন, দীন বিজয়ের আন্দোলনে মিডিয়ার ভুমিকা অপরিসীম। মিডিয়ার মাধ্যমে ইসলামের প্রকৃত সৌন্দর্য আম জনতার সামনে তুলে ধরলে মানুষ ইসলামের সুমহান পতাকাতলে ফিরে আসবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া উপ-কমিটি সেই লক্ষ্যপুরণে নিষ্ঠার সাথে কাজ করবে বলে আমার বিশ্বাস।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর