পরিবেশমন্ত্রীর বেয়াইয়ের মৃত্যুতে শোক

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারী, ২০২২ ১১:২৭ অপরাহ্ন

পরিবেশমন্ত্রীর বেয়াইয়ের মৃত্যুতে শোক
পরিবেশমন্ত্রীর বেয়াইয়ের মৃত্যুতে শোক

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাহিদপুর গ্রাম নিবাসী লন্ডন প্রবাসী পরিবেশমন্ত্রীর বেয়াই মোঃ মোশাহিদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

মন্ত্রী রোববার এক শোকবার্তায় জানান, মরহুম মোঃ মোশাহিদ আলী ছিলেন একজন বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী। সদালাপী ও সজ্জন মোঃ মোশাহিদ আলী সারাজীবন মানুষের উপকার করে গেছেন। তাঁর মৃত্যু পরিবার ও সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।

মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মোঃ মোশাহিদ আলী গতকাল লন্ডন সময় বিকেল ৫ টায় লন্ডনস্থ বাসভবনে মৃত্যুবরণ করেন  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 




সাতদিনের সেরা খবর

বিবিধ - এর আরো খবর

আট বিভাগেই বৃষ্টির আভাস

আট বিভাগেই বৃষ্টির আভাস

৩০ জানুয়ারী, ২০২২ ১১:২৭ অপরাহ্ন