শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ৫ লাখ বৃক্ষ রোপণ করবে ছাত্রলীগ

    নিজস্ব প্রতিবেদক

    ২১ এপ্রিল, ২০২৪ ০৭:৩৯ পূর্বাহ্ন

    ৫ লাখ বৃক্ষ রোপণ করবে ছাত্রলীগ

    ২১ থেকে ৩০ এপ্রিল সারাদেশে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করবে ছাত্রলীগ। এই ১০ দিনে ৫ লাখ বৃক্ষ রোপণ করবে সংগঠনের নেতাকর্মীরা।

    এছাড়াও পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে  এক কোটি বৃক্ষরোপণ করে গিনেজ বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির কর্মসূচি পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

    সাম্প্রতিক এই তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য(এসডিজি)  অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষের অধিক বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করছে।

    প্রয়োজনীয় নির্দেশনা:
    ১. চলতি এপ্রিল মাসের ২১-৩০ তারিখের মধ্যে এই কর্মসূচি শেষ করতে হবে।
    ২. কৃষি বিশেষজ্ঞ ও সরকারের কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা নিয়ে উপযুক্ত স্থানে নিয়মমাফিক বৃক্ষরোপণ করবে ।
    ৩. শুষ্ক মৌসুম বিধায় নিয়মিত গাছে পানি দিতে হবে।
    ৪. রোপনকৃত বৃক্ষের পরিচর্যা করতে হবে ।
    ৫. প্রতিটি উপজেলা ইউনিট এক হাজার এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ইউনিট পাঁচ শত বৃক্ষরোপণ করবে।
    ৬. বৃক্ষরোপণের মাধ্যমে উপজেলা পর্যায় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
    ৭. বৃক্ষরোপণের ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।
    একইসাথে বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মী ও অন্যান্য সাংগঠনিক ইউনিটকে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর