শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের খেদমতে অনন্য নজির স্থাপন করেছেন: ধর্মমন্ত্রী 

    নিজস্ব প্রতিবেদক

    ২২ মার্চ, ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের খেদমতে অনন্য নজির স্থাপন করেছেন: ধর্মমন্ত্রী 

    ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের খেদমতে অনন্য নজির স্থাপন করেছেন।


    বৃহস্পতিবার বিকালে ঢাকায় আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজ আয়োজিত ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে ধর্মমন্ত্রী একথা বলেন। 

    ধর্মমন্ত্রী বলেন,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার পরপরই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলামের খেদমতে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। এর সুফল জাতি এখন ভোগ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইসলামের ঐতিহ্য ও ইসলামি জ্ঞানের আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। 

    এটিএন নিউজের উদ্যোগকে ব্যতিক্রমী হিসেবে উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, মাদ্রাসার শিক্ষার্থীগণ সঙ্গতকারণেই ইসলামি জ্ঞান অর্জন করতে পারেন। কিন্তু সাধারণ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সুযোগটি কম। এসকল শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে ইসলামি জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে এটিএন নিউজ যে উদ্যোগ গ্রহণ করেছে সেটি অত্যন্ত প্রশংসনীয়। তিনি অন্যান্য টেলিভিশন চ্যানেলগুলোকেও এরূপ উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ জানান।

    অন্যান্যের মধ্যে এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন বক্তব্য  প্রদান করেন।  পরে মন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ২২ মার্চ, ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ২২ মার্চ, ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ২২ মার্চ, ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ন