শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় স্বাধীনতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

    নিজস্ব প্রতিবেদক

    ২২ মার্চ, ২০২৪ ১০:৪৮ পূর্বাহ্ন

    শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় স্বাধীনতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

    ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোজাদার শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের দাবী জানান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ।

    বৃহস্পতিবার (২১ মার্চ ২০২৪) বিকাল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে উপরোক্ত দাবী জানানো হয়।

    মুনতাছির আহমাদ বলেন, তিনি বলেন, রোজাদার শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা প্রমাণ করে তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে উৎসাহী। শিক্ষা প্রতিষ্ঠানে স্থিতিশীলতা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের স্বার্থে ছাত্রলীগের এমন সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের শিক্ষার্থীরা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন। অনতিবিলম্বে সাম্প্রতিক সময়ে সংঘটিত ঘটনাসমূহে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

    ঢাকা মহানগর পূর্বের সভাপতি এম. জসীম খাঁ এর সভাপতিত্বে ও নগর উত্তরের সাধারণ সম্পাদক আবু হানিফ এর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর, প্রশিক্ষণ সম্পাদক মিশকাতুল ইসলাম, তথ্য গবেষণা ও আইন সম্পাদক সুলতান মাহমুদ, মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক খায়রুল আহসান মারজান, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ইবরাহীম খলীল, প্রচার ও মিডিয়া সম্পাদক ইউসুফ মালিক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ মেহেদী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ-সভাপতি সাঈফ মুহাম্মাদ আলাউদ্দিন, নগর পশ্চিমের সহ-সভাপতি মুহাম্মাদ সিফাতুল্লাহ, নগর দক্ষিণের সাধারণ সম্পাদক আরিয়ান ইমন সহ কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ।




    রাজনীতি - এর আরো খবর