শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি সহমর্মিতা  

    আনন্দ মিছিল করবেনা ছাত্রদল

    নিজস্ব প্রতিবেদক

    ২ মার্চ, ২০২৪ ১১:২৮ পূর্বাহ্ন

    আনন্দ মিছিল করবেনা ছাত্রদল

    রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় হতাহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে কোনো ধরনের আনন্দ মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির নেতারা।

    প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় (আংশিক) নতুন কমিটি ঘোষণা করেছেন। নবগঠিত আংশিক কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। 

    শুক্রবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়- নতুন কমিটি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। কিন্তু সকলেই অবগত আছেন, গতকাল রাতে বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৫ জন মানুষ আগুনে পুড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। নিহত ব্যক্তিবর্গ এবং তাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এসময়ে শুভেচ্ছা বিনিময় করা থেকে বিরত থাকেন এবং আনন্দ মিছিল করতে নিষেধ করেন। একইসঙ্গে তারা সারাদেশে ছাত্রদলের নেতাকর্মীদের এমন শোকাবহ দিনে সবধরনের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ কিংবা ফুলেল শুভেচ্ছা বিনিময় করা থেকে বিরত থাকতে নির্দেশনা দেন।

    তারা বলেন, ফ্যাসিবাদী সরকার বিরোধী দল দমনের কাজে রাষ্ট্রের সর্বশক্তি নিয়োগ করার কারণে দেশের সর্বক্ষেত্রে চরম অব্যবস্থাপনা এবং নৈরাজ্যে বিরাজ করছে। যার কারণে প্রতিনিয়ত সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে। যেকোনো দুর্ঘটনায় সাধারণ মানুষের জীবন রক্ষার সাধারণ পদক্ষেপগুলো নিতেও তারা ব্যর্থ হচ্ছে। ফলে এই অনাকাঙ্খিত মৃত্যুর দায় তারা কোনোভাবেই এড়াতে পারেনা।




    রাজনীতি - এর আরো খবর