শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আখেরি মোনাজাতে শেষ দ্বিতীয় পর্বের ইজতেমা

    নিজস্ব প্রতিবেদক

    ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:২৫ অপরাহ্ন

    আখেরি মোনাজাতে শেষ দ্বিতীয় পর্বের ইজতেমা

    আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব (ভার‌তের মাওলানা সাদ কান্ধলভী অনুসা‌রী) শেষ হয়েছে। টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত এ প‌র্বে আখেরি মোনাজাত বেলা ১১টা ১৭ মি‌নি‌টে শুরু হ‌য়ে ১১টা ৪৩ মি‌নি‌টে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন ভার‌তের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছে‌লে মাওলানা ইউছুফ বিন সাদ।

    মোনাজাত শেষে সড়ক-মহাসড়ক ধরে দলে দলে বাড়ি ফিরছেন মুসল্লিরা। কেউ উঠেছেন বাসে, কেউ পিকআপ ভ্যানে, আবার অনেকেই ঝুঁকি নিয়ে উঠেছেন ট্রেনের ছাদে। তবে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকার মুসল্লিরা যানবাহনের আশায় না থেকে পায়ে হেঁটেই বাড়ি ফিরতে শুরু করেছেন।


    মোনাজাত শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানুষের ঢল নামে। মুসল্লিদের চলাচলের সুবিধার্থে মোনাজাত শুরুর আগেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দেয় জেলা প্রশাসন।

    টঙ্গীর তুরাগ তী‌রে চলমান ইজ‌তেমার দ্বিতীয় প‌র্বে ৬৫ দেশে ৯২৩১ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন। এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন দ্বিতীয় পর্বের‌ মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম। তিনি বলেন, বিদেশি মেহমানদের মধ্যে পশ্চিমবঙ্গের বাংলা ভাষার ২৭৫৯ জন, উর্দু ২৬৬২ জন, ইংলিশ ২৬১৫ জন ও আরব ৭৩২ জন। এছাড়া ১৯০ জন বিদেশি ছাত্র এবং অন্যান্য ১২৭৩ জন মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন। এছাড়াও ৬৫টি দেশের মধ্যে ভারত, পাকিস্তান, কুয়েত, সৌদি আরব, শ্রীলঙ্কা, সুদান, আফগানিস্তান, জাপান, ওমান, কানাডা, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, অষ্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর, ইতালি, জর্দান ও যুক্তরাজ্য থেকে অনেকে অংশ নেন।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    ঢাকায় আন্তর্জাতিক ‘ইমামে আযম’ কনফারেন্স অনুষ্ঠিত

    ঢাকায় আন্তর্জাতিক ‘ইমামে আযম’ কনফারেন্স অনুষ্ঠিত

    ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:২৫ অপরাহ্ন

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:২৫ অপরাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:২৫ অপরাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:২৫ অপরাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:২৫ অপরাহ্ন