শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মাত্র ২১ সপ্তাহে শিশু জন্মের রেকর্ড

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১১ নভেম্বর, ২০২১ ১২:৫৯ অপরাহ্ন

    মাত্র ২১ সপ্তাহে শিশু জন্মের রেকর্ড

    যুক্তরাষ্ট্রে মাত্র ২১ সপ্তাহে জন্মগ্রহণ করেছে একটি শিশু । বিশ্বে সবচেয়ে কম সময় মায়ের গর্ভে থেকে জন্ম নেওয়ার পর বেঁচে যাওয়া শিশু হিসেবে রেকর্ড করেছে সে। 

    জানা গেছে, যুক্তরাষ্ট্রের বার্মিহামের আলবামায় শিশুটির জন্ম হয়। গত বছর জন্মের সময় তার ওজন ছিল মাত্র ১৪.৮ আউন্স। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বইয়ে নাম উঠেছে রিচার্ড হার্টচিনসনের। বর্তমানে তার বয়স ১৬ মাস। 

    রিচার্ডের মা মিশেল বাটলার গত বছরের ৪ জুলাই হাসপাতালে ভর্তি হন। পরদিন দুপুরে তিনি জমজ সন্তানের জন্ম দেন। তারও একদিন পর এজন শিশু মারা যায়।

    হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এ ধরনের শিশুর বেঁচে থাকার সম্ভাবনা থাকে মাত্র এক শতাংশ। সে কারণে শিশুদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছিল। তিন মাস পর তাকে ভেন্টিলেটর থেকে সরানো হয়েছিল। হাসপাতালে ২৭৫ দিন রেখে ছাড়পত্র দেওয়া হয়।

    এক বিবৃতিতে শিশুটির মা বলেন, হাসপাতাল ছেড়ে আসার পর আমার বাড়িতে বাচ্চারা যেভাবে রিচার্ডকে গ্রহণ করেছে, সেটা কোনো দিনও ভুলবো না।

    kalerkanthoজানা গেছে, রিচার্ডের আরো তিন ভাইবোন আছে। এখনো রিচার্ডের সাপ্লিমেন্ট অক্সিজেন লাগে। খাবার খাওয়ার জন্য নলেরও দরকার হয়। তবে চিকিৎসকরা বলছেন, রিচার্ডের শারীরিক অবস্থা ভালো। (সূত্র: বিবিসি।)




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর