শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইমাম মুয়াজ্জিনদের সরকারি বেতন ভাতার দাবি সংসদে

    নিজস্ব প্রতিবেদক

    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:১৫ পূর্বাহ্ন

    ইমাম মুয়াজ্জিনদের সরকারি বেতন ভাতার দাবি সংসদে

    দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেশের সকল মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খতিবদের সরকারিভাবে বেতন ভাতা দেয়ার দাবি উঠেছে। মঙ্গলবার ৭১ বিধি অনুসারে জন-গুরুত্বসম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ করে সংসদ অধিবেশনে এ দাবি তোলেন পিরোজপুরে-২ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজ। 

    সংসদে দেয়া বক্তব্যে মহিউদ্দীন মহারাজ বলেন, বাংলাদেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের কাছে মসজিদ এবং ইমাম-মুয়াজ্জিন ও খতিবগণ অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার পাত্র হলেও তারা যথাযথ সম্মানী ও ভাতা পান না।

    দেশের প্রায় তিন লক্ষাধিক মসজিদ রয়েছে জানিয়ে মহিউদ্দীন মহারাজ বলেন, ইমাম মুয়াজ্জিন ও খতিবরা সরকারীভাবে কোনো নির্দিষ্ট সম্মানী বা বেতন না পাওয়ায় স্থানীয়ভাবে সংগৃহীত সামান্য সম্মানী ও সুযোগ-সুবিধা নিয়ে তাঁদের জীবন ধারণ করতে হচ্ছে। এতে করে ইমাম মুয়াজ্জিনরা প্রতিনিয়ত অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সম্মূখীন হচ্ছেন বলেও দাবি করেন মহারাজ। তাই তাদের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য সরকারিভাবে দেশের সকল মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা দেয়ার জন্য ধর্ম মন্ত্রণালয়রে দৃষ্টি আকর্ষণ করেন। 

    মহিউদ্দীন মহারাজ দাবি করেন, দেশের বেশিরভাগ মসজিদ পরিচালনার জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় মসজিদগুলো মূলত পরিচালিত হচ্ছে পরিচালনা কমিটির খেয়াল খুশি মত। যেখানে মসজিদ কমিটি মসজিদের অবকাঠামোগত উন্নয়নকে ব্যাপক গুরুত্ব দিলেও ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতার ব্যাপারে উদাসীন থাকেন বলে সংসদে জানান মহারাজ।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    ঢাকায় আন্তর্জাতিক ‘ইমামে আযম’ কনফারেন্স অনুষ্ঠিত

    ঢাকায় আন্তর্জাতিক ‘ইমামে আযম’ কনফারেন্স অনুষ্ঠিত

    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:১৫ পূর্বাহ্ন

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:১৫ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:১৫ পূর্বাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:১৫ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:১৫ পূর্বাহ্ন