শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হজযাত্রী নিবন্ধনের সময় ফের ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ জানুয়ারী, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ন

    হজযাত্রী নিবন্ধনের সময় ফের ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো

    নিবন্ধন কার্যক্রম শেষ ঘোষণার পর আবারও সময়সীমা বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। ২৫ জানুয়ারি থেকে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে।

    এ সময়ের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা নির্ধারিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।

    বুধবার রাতে (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে হজ চুক্তির আগেই হজযাত্রীর চূড়ান্ত সংখ্যা জানানোর বাধ্যবাধকতা আছে। তা সত্ত্বেও হজযাত্রী ও হজ এজেন্সির বিশেষ অনুরোধে এই সময়সীমা বাড়ানো হয়েছে।

    প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের অবশিষ্ট মূল্য আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে একই ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় হজে যাওয়া যাবে না এবং প্রাথমিক নিবন্ধনের সময় পরিশোধ করা টাকা ফেরত পাওয়া যাবে না।

    উল্লেখ্য, এবারের হজ নিবন্ধন শুরু হয় ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর থেকে। এর সময়সীমা ছিল গত ১০ ডিসেম্বর পর্যন্ত। দুই ধাপে হজ নিবন্ধনের সময়সীমা ৩১ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি পর্যন্ত বাড়ায় মন্ত্রণালয়। এখন তৃতীয় ধাপে এই সময়সীমা ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    ঢাকায় আন্তর্জাতিক ‘ইমামে আযম’ কনফারেন্স অনুষ্ঠিত

    ঢাকায় আন্তর্জাতিক ‘ইমামে আযম’ কনফারেন্স অনুষ্ঠিত

    ২৫ জানুয়ারী, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ন

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ২৫ জানুয়ারী, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ২৫ জানুয়ারী, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ২৫ জানুয়ারী, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ২৫ জানুয়ারী, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ন