শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের সভাপতি নাছির, সম্পাদক হামিদ

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ জানুয়ারী, ২০২২ ০৮:৫৩ পূর্বাহ্ন

    ২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের সভাপতি নাছির, সম্পাদক হামিদ
    বিসিএস অ্যাসোসিয়েশন

    ২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ২০২১ এর নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবদুল হামিদ মিয়া বিজয়ী হয়েছেন। নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিবের দায়িত্বে রয়েছেন। সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল হামিদ মিয়া বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রধান রাজস্ব কর্মকর্তার দায়িত্বে রয়েছেন।

    ১৪ জানুয়ারি রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনলাইনে এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপস্থিতি সদস্যদের সরাসরি ভোট গ্রহণ করা হয়। এ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল ৯৪ শতাংশ। সংগঠনের এক   প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

    ২৪ তম বিসিএস কমিটির ৫ সহ-সভাপতি হলেন মো. আ. জলিল, ফরিদা ইয়াসমিন, সালেহা আক্তার, আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ,  মো. সাদেকুল ইসলাম। কোষাধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম তালুকদার ।

    এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত ১৭ জন হলেন খন্দকার জাকির হোসেন, মো. আবুল হাসান, আশরাফুর রহমান, মুহাম্মদ আসাদুল হক, নাসরিন পারভীন, মো.আবুল কালাম আজাদ , সজীব কুমার দেবনাথ, মো. আসাদুজ্জামান,  মুহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ হুমায়ুন কবির, মো. গোলাম মাওলা, মিলিয়া শারমিন,  শরীফ নজরুল ইসলাম,  মো. হেলালুজ্জামান সরকার,  মোহাম্মদ নাজমুল হক, কামরুল হাসান এবং মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল।

     




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর