শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • জাতীয়তাবাদী সমমনা জোট নেতা সাইফুদ্দিন মনি মারা গেছেন

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ অক্টোবর, ২০২৩ ০৫:২২ অপরাহ্ন

    জাতীয়তাবাদী সমমনা জোট নেতা সাইফুদ্দিন মনি মারা গেছেন

    জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম নেতা ও ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি মারা গেছেন। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর বারোটার দিকে মিরপুরের বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি......রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। ব্যক্তিগত জীবনে সাইফুদ্দিন মনি অবিবাহিত ছিলেন।

    এদিকে সাইফুদ্দিন মনির মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা  নাজিম উদ্দিন আলম, কামরুজ্জামান রতন, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক প্রমুখ।    

    সমমনা জোট নেতা ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ জানান,  শুক্রবার (১৩ অক্টোবর) বাদ আসর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নিজগ্রাম মহেশপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম সাইফুদ্দিন মনিকে দাফন করা হবে। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

    ৯০'র স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল সাইফুদ্দিন মনির।




    রাজনীতি - এর আরো খবর