শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ছাত্রলীগের মহাসমাবেশ

    তারুণ্যের অভিযাত্রাকে বিজয়ের বন্দরে নিয়ে যাওয়া হবে : কাদের

    নিজস্ব প্রতিবেদক

    ১ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২৬ পূর্বাহ্ন

    তারুণ্যের অভিযাত্রাকে বিজয়ের বন্দরে নিয়ে যাওয়া হবে : কাদের

    রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ’ করবে ছাত্রলীগ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    কাদের বলেন, ছাত্রলীগের এ শ্রেষ্ঠ মহাসমাবেশের মাধ্যমে তারুণ্যের অভিযাত্রাকে বিজয়ের বন্দরে নিয়ে যাওয়া হবে।
     
    এ সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ ১৮৩ জন নোবেলবিজয়ী এবং রাজনৈতিক নেতাদের দেয়া প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, একটা স্বাধীন দেশের নিজস্ব আইন আছে। কেউ শ্রমিকদের অর্থ আত্মসাৎ করলে প্রচলিত আইনে বিচার হবে। এখানে হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। বিশ্বনেতাদের বিবৃতি প্রচারে ২ মিলিয়ন ডলার খরচ করেছেন ড. ইউনূস। যা তার আয়ের সাথে ব্যয়ের অসঙ্গতিপূর্ণ রয়েছে।
     
    এর আগে দুপুরে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন মাঠ পরিদর্শন করে  সাংবাদিকদের বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ‘স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ’ করা হবে। নেয়া হয়েছে সব প্রস্তুতি। সারা দেশ থেকে আসবেন ৫ লাখ নেতাকর্মী। সমাবেশ থেকে শিক্ষার্থীরা দেশবিরোধী চক্রান্ত রুখতে শপথ নেবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
     
    সাদ্দাম হোসেন আরও বলেন, এ সমাবেশ রাজনৈতিক ইতিহাসে একটি অবিশ্বাস্য পরিবর্তন নিয়ে আসবে। এই ছাত্র সমাবেশের মধ্য দিয়ে আমরা গোটা বাংলাদেশকে এই বার্তা দিতে চাই যে, আমরা মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতার আদর্শে আমরা বলীয়ান থাকবো। একইসঙ্গে খুনি, সন্ত্রাসী এবং জঙ্গিবাদীদের সঙ্গে কোন আপসের জায়গা বাংলাদেশের ছাত্রসমাজ আর রাখে নাই।
     
    তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রতি এদেশে পাঁচ কোটি শিক্ষার্থীর যে গভীর ভালোবাসা রয়েছে তার বহিঃপ্রকাশ করতেই এই সমাবেশ। এটি শুধুমাত্র ছাত্রলীগের মধ্যে সীমাবদ্ধ নয়, এই ছাত্র সমাবেশের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের আগমনী যে রায় সেটি প্রকাশ করতে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ এখন দলীয় বিষয় নয়, বাংলাদেশ তরুণ প্রজন্মের কমন ড্রিমে পরিণত হয়েছে। প্রগতিশীল সংগঠনগুলোকে অংশ নেবার আহ্বানের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের এই আয়োজনে শামিল হতে আহ্বান জানানো হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
     
    এদিকে শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর পুরাতন বাণিজ্য মেলা মাঠ পরিদর্শন করবেন ওবায়দুল কাদের। সেখানে শনিবার (২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করে সুধী সমাবেশে ভাষণ দেবেন।  




    রাজনীতি - এর আরো খবর

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    ১ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২৬ পূর্বাহ্ন

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    ১ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২৬ পূর্বাহ্ন

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    ১ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:২৬ পূর্বাহ্ন