শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উন্নত মানের মসজিদ প্রতিষ্ঠা মানুষের উন্নয়নের সাক্ষ্য বহন করে

    নিজস্ব প্রতিবেদক

    ৮ জানুয়ারী, ২০২২ ০৯:৪১ পূর্বাহ্ন

    উন্নত মানের  মসজিদ প্রতিষ্ঠা মানুষের উন্নয়নের সাক্ষ্য বহন করে
    ধর্ম প্রতিমন্ত্রী

    ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন,  সামাজিক উদ্যোগে গ্রামীণ জনপদে দৃষ্টি নন্দন ও উন্নত মানের  মসজিদ প্রতিষ্ঠা  বাংলাদেশের মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবনের অগ্রগতি ও উন্নয়নের সাক্ষ্য বহন করে।

    প্রতিমন্ত্রী  শুক্রবার সকালে  ইসলামপুর উপজেলার গ্রামীণ জনপদ  পেচারচর ডাক্তার বাড়ীর দৃষ্টিনন্দন জামে মসজিদ উদ্বোধন কালে আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তৃতায় এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন,  গ্রামীণ জনপদে এসব উন্নত মানের মসজিদ সমূহকে মানুষের আমল আখলাক সুন্দর করার কেন্দ্র হিসেবে ব্যবহার করতে হবে। নামাজ আদায়ের পাশাপাশি বিভিন্ন  শিক্ষা ও সামাজিক কাজে মসজিদ সমূহ ভুমিকা রাখলে অনেক সামাজিক সমস্যার সমাধান করা যাবে।

    প্রতিমন্ত্রী বলেন,  এ বিষয়ে মসজিদ পরিচালনা কর্তৃপক্ষ পাঠাগার, ধর্মীয় বিষয়ে বয়স্ক শিক্ষা কেন্দ্র, দাতব্য সহায়তা মূলক কার্যক্রম বাস্তবায়ন করতে পারে।

    উপসচিব ডা. মো আতাহার হোসেন এর সঞ্চালনায় এবং আলহাজ্ব ড. শহীদ মোতাহার হোসেন এর  সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের চৌধুরী বাবুল, ইসলামপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস ছালাম,  ঢাকা বিমান বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ  শাহজাহান আলী মন্ডল প্রমুখ।

    এর আগে  ধর্ম প্রতিমন্ত্রী সকাল ৯ টায়  ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১২ টি ইউনিয়ন আওয়ামী লীগের মাধ্যমে দুস্থদের মাঝে এবং  সকাল ৯.৩০ মিনিটে ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে সরকারি ইসলামপুর  নেকজাহান  পাইলট মডেল হাইস্কুল প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

     




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ৮ জানুয়ারী, ২০২২ ০৯:৪১ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ৮ জানুয়ারী, ২০২২ ০৯:৪১ পূর্বাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ৮ জানুয়ারী, ২০২২ ০৯:৪১ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ৮ জানুয়ারী, ২০২২ ০৯:৪১ পূর্বাহ্ন