শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিএনপিকে রাষ্ট্রপতির সংলাপে আমন্ত্রণ

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জানুয়ারী, ২০২২ ১০:২৯ অপরাহ্ন

     বিএনপিকে রাষ্ট্রপতির সংলাপে  আমন্ত্রণ
    বিএনপি

    নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের ধারাবাহিকতায় এবার বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

    বুধবার (৫ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণ পত্রটি পৌঁছে দেওয়া হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আমন্ত্রণপত্র গ্রহণ করেন।

    রাষ্ট্রপতি দপ্তর থেকে বিএনপিকে পাঠানো চিঠিতে জানানো হয়, রাষ্ট্রপতি আগামী ১২ জানুয়ারি (বুধবার) বিএনপিকে সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন। ওইদিন বিকেল ৪টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী।

    বিএনপি সূত্র জানায়, বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতির ইসি গঠনে আয়োজিত সংলাপকে অর্থহীন বলে মন্তব্য করা হয়েছে। একই সঙ্গে সংলাপে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর