শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ১ লাখ ১৪ হাজার ১৮ জন হাজী দেশে ফিরেছেন

    নিজস্ব প্রতিবেদক

    ২ অগাস্ট, ২০২৩ ০৯:১১ পূর্বাহ্ন

    ১ লাখ ১৪ হাজার ১৮ জন হাজী দেশে ফিরেছেন

    আজ শেষ হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত মোট ৩০৯ টি ফিরতি হজ ফ্লাইটে ১ লাখ ১৪ হাজার ১৮ জন হাজী দেশে ফিরেছেন।

    মঙ্গলবার হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, বাংলাদেশ বিমানের মোট ১৫৩টি ও সৌদি এয়ারলাইন্সের ১০৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৪৭টি বিমানে এসব হজ যাত্রীরা দেশে ফিরেছেন। গত ২৭ জুন অনুষ্ঠিত পবিত্র হজ পালন শেষে গত ২ জুলাই থেকে সৌদি আরব থেকে ফিরতি হজ ফ্লাইটে হাজীরা দেশে ফিরতে শুরু করেন। গত ২ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়।

    চলতি বছর ৩২৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ  মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। আগামীকালের মধ্যে সব হজ যাত্রী দেশে ফিরবেন বলে  আশা করা হচ্ছে।

    হজ অফিসের বুলেটিনে জানানো হয়, সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ৮৬ হাজার ৯০০ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

    চলতি বছর  ২৭ জন মহিলাসহ ১১৯ জন বাংলাদেশের হজ যাত্রী বিভিন্ন সময়ে ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ৯৫ জন, মদিনায় ১০ জন, জেদ্দায় ২ জন, মিনায় ৯ জন,  আরাফায় ২ জন ও মুজদালিফায় ১ জন ইন্তেকাল করেন।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ২ অগাস্ট, ২০২৩ ০৯:১১ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ২ অগাস্ট, ২০২৩ ০৯:১১ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ২ অগাস্ট, ২০২৩ ০৯:১১ পূর্বাহ্ন