শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • আওয়ামী লীগের আয় কমেছে, বেড়েছে ব্যয়

    নিজস্ব প্রতিবেদক

    ১ অগাস্ট, ২০২৩ ০৯:৩১ পূর্বাহ্ন

    আওয়ামী লীগের আয় কমেছে, বেড়েছে ব্যয়

    বিগত অর্থ বছরের তুলনায় আয় কমলেও ব্যয় বেড়েছে আওয়ামী লীগের। বিগত বছরের তুলনায় দলটির আয় কমেছে প্রায় ১০ কোটি ৫২ লাখ ১০ হাজার ৩৩৮ টাকা। আর ব্যয় বেড়েছে ১ কোটি ৫৬ লাখ ৬৪ হাজার ৭২৭ টাকা। তবে দলটির ব্যাংকে জমা রয়েছে ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা। আয় কমলেও রাজপথে বিএনপির চেয়ে দ্বিগুণ আয় ও ব্যয় করেছে ক্ষমতাসীন দলটি।

    সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনে এসে কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান এ সংক্রান্ত একটি রিপোর্ট ইসি সচিব মো. জাহাঙ্গীর আলমের কাছে হস্তান্তর করেন।

    এর আগে ২০২২ সালে আওয়ামী লীগের আয় হয়েছে ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। ব্যয় হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯টাকা। উদ্বৃত্ত আছে ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা। আর মোট ব্যাংকে জমা রয়েছে পরিমাণ ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা।

    মনোনয়ন ফরম বিক্রি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি ও সম্পত্তি থেকে আয় দেখিয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা, সংগঠন পরিচালন ব্যয়, অফিস ও প্রকাশনা বাবদ ব্যয় দেখিয়েছে দলটি।

    ২০২১ সালে আওয়ামী লীগের মোট আয় ছিল ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। আর ব্যয় ছিল ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। এ হিসেবে এবার দলটির আয় কমে ব্যয় বাড়লেও তহবিলও বেড়েছে। গত বছর আয়-ব্যয়ের পর দলটির তহবিল ছিল ৭০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ১৬৬ টাকা। তবে প্রায় পৌনে একশ’ কোটি টাকা জমা আছে দলটির।

    গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী, পূর্ববর্তী পঞ্জিকাবছরে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেওয়ার বিধান রয়েছে। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিল করতে পারে ইসি। বর্তমানে ইসিতে নিবন্ধিত মোট রাজনৈতিক দলের সংখ্যা ৪২টি।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর