শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শঙ্কামুক্ত বিএনপি নেতা ইশরাক হোসেন

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ জুলাই, ২০২৩ ০৭:২৫ পূর্বাহ্ন

    শঙ্কামুক্ত বিএনপি নেতা ইশরাক হোসেন

    বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এখন শঙ্কামুক্ত। শনিবার রাতে তার অস্ত্রোপচার করা হয়। এসময় তার দেহের বিভিন্ন অংশ হতে গুলির অসংখ্য স্প্লিন্টার বের করা হয়। তার শ্বাসনালীর বাহিরের অংশের স্প্লিন্টারটি বের করার সময় প্রচুর রক্তক্ষরণ হয়।

    ইশরাক হোসেন রাজধানীর একটি স্থানীয় হাসপাতালে ডাঃ সালাহউদ্দিন মোল্লার তত্বাবধানে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

    শনিবার দুপুরে ধোলাইখালে পূর্ব নির্ধারিত ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে আসলে পুলিশ এতে বাধা দেয়। ইশরাক যেতে অস্বীকৃতি জানালে পুলিশ লাঠিচার্জ করে। পরে পুলিশ টিয়ারগ্যাস এবং ছররা গুলি মারতে থাকেন। এরসাথে পুলিশের সাথে অ্যাকশনে নামে সরকারদলীয় সমর্থকরা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় পুলিশের ছররা গুলিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ইশরাক হোসেন। পরে দলীয় নেতাকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। ধোলাইখাল সংঘর্ষে ইশরাক ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হোন।

    ইশরাক হোসেনের ব্যক্তিগত বিশেষ সহকারী আরিফুল ইসলাম ইশরাকের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা করেছেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর