শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • হাসপাতালে আমানের শয্যাপাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধি

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ জুলাই, ২০২৩ ০৩:৪৬ অপরাহ্ন

    হাসপাতালে আমানের শয্যাপাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধি

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারি একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু)  জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন বিনএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে যান। এসময় বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও জুস এক বুকেট তুলে দেন এপিএস-২।

    গাজী হাফিজুর রহমান  আমানউল্লাহ আমানকে জানান, “মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য এসকল খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন”।

     
    লিকু আরও বলেন, চিকিৎসার জন্য দেশের ভিতরে অন্য যে কোনো হাসপাতালে আমানউল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমানউল্লাহ প্রধানমন্ত্রীর এসকল উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

    প্রধানমন্ত্রীর কার্যালরয়ের প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    উল্লেখ্য, বিএনপির অবস্থান কর্মসূচি পালনের সময় আজ গাবতলীয় এলাকা থেকে গাড়ীতে তুলে নিয়ে আসে পুলিশ। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর