শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • নয়াপল্টনে ২৩ শর্তে বিএনপিকে মহাসমাবেশের অনুমতি

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ জুলাই, ২০২৩ ০৪:৫৩ অপরাহ্ন

    নয়াপল্টনে ২৩ শর্তে বিএনপিকে মহাসমাবেশের অনুমতি

    নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই শুক্রবার মহাসমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। একইসঙ্গে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে  আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

    বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

    এসময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    ২৩শর্তে এ অনুমতি দেয়া হয়েছে বলে জানা গেছে। শর্ত অনুযায়ী সমাবেশে  কেউ কোনো লাঠিসোটা, ব্যাগ বহন করতে পারবে না।

    রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিতে পারবেন না কেউ। সীমানার বাইরে যাওয়া যাবেনা। কোনো বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা।

    ডিএমপি কমিশনার জানান, এখন পর্যন্ত সমাবেশ ঘিরে বড় ধরণের কোনো হুমকি নেই। তবে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় থাকবে।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর