শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • জামায়াতের কর্মসূচিতে নিষেধাজ্ঞার আবেদন তরিকতের

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ জুন, ২০২৩ ০৮:২৪ পূর্বাহ্ন

    জামায়াতের কর্মসূচিতে নিষেধাজ্ঞার আবেদন তরিকতের

    নিবন্ধনসংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মিছিল-সমাবেশসহ জামায়াতে ইসলামীর সবধরনের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চেয়ে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে।

    সোমবার (২৬ জুন) আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটি করেন তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর।

    তিনি বলেন,  আমরা পৃথক দুটি আবেদন করেছি। একটি হলো- নিবন্ধন নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন পেন্ডিং থাকা অবস্থায় জামায়াতের রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা চেয়ে। অন্যটি হলো- নিবন্ধন নিয়ে আবেদন স্থগিত থাকা অবস্থায় ১০ বছর পর জামায়াতের রাজনৈতিক কর্মসূচি পালন করার কারণে আদালত অবমাননার জন্য।

    আবেদন দুটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকী। আগামী ৩১ জুলাই এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

    উল্লেখ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলের আমির ডা. শফিকুর রহমানের মুক্তির দাবিতে গত ১০ জুন রাজধানীতে সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়।

    এর আগে, গত ২৯ মে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে গিয়ে আটক হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন নেতা। যদিও আটকের ঘণ্টা দুইয়েক পর তাদের ছেড়ে দেওয়া হয়। পরে ডিএমপি জানায়, সোমবার কর্মদিবস হওয়ায় জনদুর্ভোগ এড়াতে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে অবশ্য তাদের ১০ জুন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর