শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাষ্ট্রপতির সংলাপে যেতে চায় অনিবন্ধিত দলগুলোও

    নিজস্ব প্রতিবেদক

    ৩ জানুয়ারী, ২০২২ ০৯:২৪ পূর্বাহ্ন

    রাষ্ট্রপতির সংলাপে যেতে চায় অনিবন্ধিত দলগুলোও
    অনিবন্ধিত দলের মানববন্ধন

    অনিবন্ধিত রাজনৈতিক দলসমূহকে বাইরে রেখে প্রেসিডেন্টের চলমান সংলাপ সফল হবে না। অনতিবিলম্বে অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রেসিডেন্ট আহুত সংলাপে ডাকুন। প্রেসিডেন্টের আহ্বানে চলমান সংলাপে অনিবন্ধিত রাজনৈতিক দলসমূহকে আহ্বানে রোববার (২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে অনিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয় পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-বিএলডিপি ও অনিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয় পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী এম নাজিমউদ্দীন আল-আজাদ এসব কথা বলেন।

    তিনি বলেন , প্রধানমন্ত্রী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের নিবন্ধিত অনিবন্ধিত প্রায় সকল দলের সাথেই সম্মান ও সৌজন্যতার সাথে সংলাপ করে দেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছিলেন। কিন্ত পরিতাপের বিষয় হলো যে, সার্বজনীনভাবে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সেই সংলাপকে কাজে লাগানো যায়নি। তবুও আমরা আশাবাদি এজন্য যে, শহীদের রক্তমাখা বাংলাদেশে গণতন্ত্র হেরে যেতে পারে না; হেরে যাবেও না।

    মানববন্ধনে  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা একে এম আশরাফুল হক বলেন, গোটা বিশ্বে মুক্ত বাণিজ্য, মুক্ত অর্থনীতি ও মুক্ত সংস্কৃতি অপ্রতিরোধ্য গতিতে চলছে। সুতরাং নিবন্ধন প্রক্রিয়ায় রাজনীতিকে আবদ্ধ করা যুক্তিসঙ্গত হতে পারে না।  তাই তিনি রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া বাতিল দাবি করেন এবং সকল দলের সাথে সংলাপ ও সকলের মতামত নিয়ে ইসি পুর্নগঠন ও নির্বাচনী আইনের গ্রহণযোগ্য সংস্কৃকারের দাবি জানান এসময় তিনি। নিবন্ধিত রাজনৈতিক দলের পাশাপাশি অনিবন্ধিত দলগুলোর সঙ্গেও রাষ্ট্রপতির আহ্বানে চলমান সংলাপ প্রয়োজন। এসময় তিনিঅনিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে সংলাপ ফলপ্রসূ হবে না বলেও মন্তব্য করেন।

    মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংহতি মঞ্চের সদস্য সচিব অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ গণসংস্কৃতি দল-বাগসদ সভাপতি সরদার শাম্স আল-মামুন (চাষী মামুন), বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান এ আর এম জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ডা.মাসুদ হোসেন দেশপ্রেসিক রিপাবলিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম,বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান ফজলুর রহমান আমিনী,  গণআজাদী লীগের মহাসচিব আতাউল্লহ খান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির অর্থ সচিব মাওলানা মুমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন হিরা, দেলোয়ার হোসেন, আবুল কাসেম মজুমদার ও তালুকদার মকবুল হোসেন প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর