খামারজুড়ে কর্মব্যস্ততা খায়রুল বাশারের

জাগো কণ্ঠ ডেস্ক

৮ নভেম্বর, ২০২১ ১০:২৬ পূর্বাহ্ন

খামারজুড়ে কর্মব্যস্ততা খায়রুল বাশারের

মো. খায়রুল বাশার। স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। দক্ষিণ কোরিয়া ছিলেন দীর্ঘদিন। বিদেশে জমানো অর্থে দেশে এসে কিছু করতে চেয়েছেন। ২০১০ সালে তিনি গরুর খামার শুরু করলেন। পাড়া- প্রতিবেশী বলতেন লেখাপড়া করে রাখাল হয়েছে। ২০১৩ সালে তাঁর ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। তিনি আট থেকে ১০ লাখ টাকার পুঁজি নিয়ে শুরু করলেন। এখন তাঁর পুঁজি প্রায় ৪ কোটি টাকার মতো। কর্মচারী আছে ১৫ জন। তাঁর দেখাদেখি আরও খামার গড়ে উঠেছে। যারা টিপ্পনী কেটেছে তারা এখন সফলতার রহস্য জানতে খামারে আসে।


সরেজমিন গিয়ে দেখা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার ভবেরমুড়া গ্রাম। এখানে খায়রুল বাশারের আইয়ান মিহান ডেইরি ফার্ম। খামারজুড়ে কর্মব্যস্ততা। কেউ গরুর ঘাসের  জোগান দিচ্ছেন। কেউ মেশিন দিয়ে দুধ সংগ্রহ করছেন। উদ্যোক্তা খায়রুল বাশার নিজে দুধ প্যাকেটজাত করছেন। এখানে দিনে দুবারে ৪০০ লিটার দুধ সংগ্রহ করে তা প্যাকেটজাত করে পৌঁছে দেওয়া হয় কুমিল্লা নগরীর গ্রাহকদের কাছে। প্রতি বৃহস্পতিবার গরু জবাই করে অর্ডার করা গ্রাহকের কাছে মাংস পৌঁছে দেওয়া হয়। মো. খায়রুল বাশার বাসসকে বলেন, তিনি কান কথা শোনেননি। শোনলে এগোতে পারতেন না। মূলত এখানে গা লাগিয়ে কাজ করতে হয়। নাক সিটকে কর্মচারী নির্ভর হলে সফলতা আসবে না।


এ বিষয় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মেহেদী হাসান ভূঁইয়া বাসসকে বলেন, খায়রুল বাশারের খামারে আমি কয়েকবার পরিদর্শন করেছে। আমরা আমাদের প্রাণিসম্পদ অফিস থেকে রোগবালাই বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি। (বাসস)।




সাতদিনের সেরা খবর

সাফল্য - এর আরো খবর

সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

৮ নভেম্বর, ২০২১ ১০:২৬ পূর্বাহ্ন

কারাগারে থেকে নোবেল শান্তি পুরস্কার পান যারা

কারাগারে থেকে নোবেল শান্তি পুরস্কার পান যারা

৮ নভেম্বর, ২০২১ ১০:২৬ পূর্বাহ্ন

এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

৮ নভেম্বর, ২০২১ ১০:২৬ পূর্বাহ্ন

কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

৮ নভেম্বর, ২০২১ ১০:২৬ পূর্বাহ্ন