এবার করোনার আরেক নতুন আতঙ্ক ডেলমিক্রন

জাগো কণ্ঠ ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২১ ০৯:৪৬ পূর্বাহ্ন

এবার করোনার আরেক নতুন আতঙ্ক ডেলমিক্রন

করোনাভাইরাস মহামারির নতুন ধরন ওমিক্রন আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব। এরমধ্যেই নতু্ন আরেক আতঙ্ক হাজির হয়েছে। ওমিক্রনের পর এবার ত্রাস সৃষ্টি করতে আসছে ডেলমিক্রন ভ্যারিয়েন্ট। আমেরিকা এবং ইউরোপে ডেলমিক্রন ছড়িয়ে পড়তে শুরু করেছে জানা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ডেল্টা এবং ওমিক্রন ভ্যারিয়েন্টের মিলিত করোনাভাইরাসের রূপটিই হল ডেলমিক্রন। ভাইরাসের এই নতুন প্রজাতি যে আরও কয়েকগুণ বেশি সংক্রামক হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় চিকিৎসক ডা. শশাঙ্ক যোশী বলেছেন, ডেল্টা এবং ওমিক্রন প্রজাতির ভাইরাস মিলিত হয়েই এই ডেলমিক্রনের উৎপত্তি হয়েছে। অজান্তেই ইউরোপে ইতিমধ্যেই ডেলমিক্রন সংক্রমণের মিনি সুনামি আছড়ে পড়েছে।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর তেদ্রোস আধানম ঘেব্রেইসাস সতর্ক করেছিলেন, বুস্টার ডোজের উপর এখনই বাড়তি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আপাতত দু’টি করে ডোজ দিয়ে প্রতিটি দেশকেই ২০২২ সালের মার্চ মাসের মধ্যে ৭০ শতাংশ নাগরিককে টিকাদান করতে হবে। তার ডেলমিক্রনের সংক্রমণ ঠেকাতে তেদ্রোস আধানম ঘেব্রেইসাসের সেই বক্তব্য কতটা কার্যকরী হবে তা জানার অপেক্ষায় আছে বিশ্ববাসী।




সাতদিনের সেরা খবর

আন্তর্জাতিক - এর আরো খবর

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

২৫ ডিসেম্বর, ২০২১ ০৯:৪৬ পূর্বাহ্ন

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

২৫ ডিসেম্বর, ২০২১ ০৯:৪৬ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

২৫ ডিসেম্বর, ২০২১ ০৯:৪৬ পূর্বাহ্ন