শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গবেষণা রিপোর্ট

    দ্রুত ছড়ালেও ডেল্টার চেয়ে কম শক্তিশালী ওমিক্রন

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৫ ডিসেম্বর, ২০২১ ০৭:৫০ পূর্বাহ্ন

    দ্রুত ছড়ালেও ডেল্টার চেয়ে কম শক্তিশালী ওমিক্রন

    করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বুজুড়ে আতঙ্কের মধ্যেই কিছুটা স্বস্তির খবর পাওয়া গেছে। ভারতে প্রথম শনাক্ত করোনাভাইরাসের ডেল্টা ধরনের তুলনায় ওমিক্রন ভ্যারিয়েন্ট কম শক্তিশালী বলে জানিয়েছে যুক্তরাজ্যের পাবলিক হেলথ সার্ভিস। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এক রিপোর্টে প্রতিষ্ঠানটি এই তথ্য দেয় বলে জানা গেছে।

    যুক্তরাজ্যের রিপোর্টে দাবি করা হয়েছে, করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে যত মানুষ হাসপাতালে ভর্তি হয়েছিলেন, ওমিক্রনের প্রভাবে তার চেয়ে ৫০ থেকে ৭০ শতাংশ কম মানুষকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।


    এর থেকেই স্পষ্ট, ওমিক্রনের শক্তি ডেল্টার চেয়ে কম। তবে একই সঙ্গে ওই রিপোর্টে বলা হয়েছে, ওমিক্রনের সংক্রমণ ডেল্টার চেয়েও তীব্র। ফলে নতুন ভ্যারিয়েন্টে করোনা ছড়িয়ে পড়ছে বেশি।

    যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ অবশ্য একইসঙ্গে সতর্কবার্তাও জারি করেছে। সেখানে বলা হয়েছে, যে গবেষণায় এই ফলাফল মিলেছে, তা খুবই কম নমুনার ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। আর তাই ফলাফলটিকে প্রাথমিক হিসেব বলে ধরে নেওয়াই ভালো। এ বিষয়ে আরও গবেষণা হচ্ছে।

    তবে একই সঙ্গে তাদের দাবি, এতোদিন ধরে ওমিক্রন নিয়ে যত গবেষণা হয়েছে, তার অধিকাংশতেই দেখা গেছে, ডেল্টার চেয়ে ভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্ট কম শক্তিশালী।

    অবশ্য শক্তি কম থাকলেও ওমিক্রন ডেল্টার চেয়ে দ্রুত সংক্রমিত হচ্ছে। ফলে নতুন ভ্যারিয়েন্টকে দুর্বল ভেবে অবহেলা করলে চলবে না বলে জানিয়েছে লন্ডনের স্বাস্থ্য বিভাগ। এর পাশাপাশি সামাজিক বিধিনিষেধগুলোও মেনে চলতে হবে।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৫ ডিসেম্বর, ২০২১ ০৭:৫০ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৫ ডিসেম্বর, ২০২১ ০৭:৫০ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২৫ ডিসেম্বর, ২০২১ ০৭:৫০ পূর্বাহ্ন