একুশে পদক পাচ্ছেন বিশিষ্ট ১৯ জন

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫৮ অপরাহ্ন

একুশে পদক পাচ্ছেন বিশিষ্ট ১৯ জন

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশের ১৯ জন বিশিষ্ট নাগরিক ও ২টি প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করা হচ্ছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়া রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, একুশে পদক পাচ্ছেন ভাষা আন্দোলনে খালেদা মনযুর-ই-খুদা, বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম শামসুল হক (মরণোত্তর) ও হাজী মো: মজিবর রহমান।

শিল্পকলায় (অভিনয়) মাসুদ আলী খান ও শিমুল ইউসুফ। শিল্পকলায় (সংগীত) মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম ও ফজল-এ- খোদা (মরণোত্তর)।

শিল্পকলায় নওয়াজীশ আলী খান, শিল্পকলায় (আবৃত্তি) জয়ন্ত চট্টোপাধ্যায় ও শিল্পকলায় (চিত্রকলা)  কনক চাঁপা চাকমা ।
মুক্তিযুদ্ধে অবদান রাখায় মমতাজ উদ্দীন (মরণোত্তর), সাংবাদিকতায় মো: শাহ আলমগীর (মরণোত্তর),গবেষণায় ড. মো: আবদুল মজিদ, শিক্ষায় প্রফেসর ড. মযহারুল ইসলাম (মরণোত্তর) ও বাংলাদেশ জাতীয় জাদুঘর।

রাজনীতিতে অবদান রাখায় একুশে পদক পাচ্ছেন অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) ও আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর) এবং  ভাষা ও সাহিত্যে ড. মনিরুজ্জামান।

অন্যদিকে, সমাজসেবায় একুশে পদক পাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং মো: সাইদুল হক।




সাতদিনের সেরা খবর

সাফল্য - এর আরো খবর

সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

১২ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫৮ অপরাহ্ন

৫৬ বছর বয়সে এইচএসসি পাস করেছেন আব্দুল হান্নান 

৫৬ বছর বয়সে এইচএসসি পাস করেছেন আব্দুল হান্নান 

১২ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫৮ অপরাহ্ন

কারাগারে থেকে নোবেল শান্তি পুরস্কার পান যারা

কারাগারে থেকে নোবেল শান্তি পুরস্কার পান যারা

১২ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫৮ অপরাহ্ন

এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

১২ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫৮ অপরাহ্ন

কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

১২ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫৮ অপরাহ্ন