শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৮ ডিসেম্বর, ২০২১ ০৯:১৬ পূর্বাহ্ন

    মিয়ানমারে  বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ
    মিয়ানমার সেনাবাহিনী

    মিয়ানমারের সেনাবাহিনী এবং জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে দেটির সাড়ে ৫শ শিশুসহ আড়াই হাজারের বেশি মানুষ পালিয়ে থাইল্যান্ড সীমান্তে আশ্রয় নিয়েছেন।

    স্থানীয় সময় শুক্রবার থাইল্যান্ডের 'তাক' প্রদেশের উপ গভর্নরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করে।

    সূত্রমতে, গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের নেত্রী অং সান সু চির গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে বিক্ষোভ আর আন্দোলনে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে।
     
    এর ধারাবাহিকতায় কয়েকদিন ধরে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন এবং সেনাবাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। এ অবস্থায় মিয়ানমার থেকে কয়েক হাজার মানুষ পালিয়ে এসেছে বলে সংবাদ সম্মেলনে জানান থাইল্যান্ডের তাক প্রদেশের উপ গভর্নর সোমচাই।
     
    তিনি আরও বলেন, দুই দেশের সীমান্তের থাইল্যান্ড অংশে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কয়েক হাজার। আর এদের মধ্যে ৫শতাধিক শিশু বলে জানিয়েছেন থাইল্যান্ড-ভিত্তিক মিয়ানমারের শরণার্থী অধিকার সংগঠন এইড অ্যালায়েন্স কমিটির কর্মকর্তা ইয়ে মিন।
     
    এইড অ্যালায়েন্সের পক্ষ থেকে বাস্তুচ্যুত মানুষদের খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। তাক প্রদেশ কর্তৃপক্ষ বলছে, বৃহস্পতিবার থাই সীমান্ত থেকে ৫০০ মিটার দূরে কারেন ন্যাশনাল ইউনিয়নের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে। তবে এ সংঘর্ষে হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। এ ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় থাই বাহিনীর টহল জোরদার করা হয়েছে বলেও জানা গেছে।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৮ ডিসেম্বর, ২০২১ ০৯:১৬ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৮ ডিসেম্বর, ২০২১ ০৯:১৬ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ১৮ ডিসেম্বর, ২০২১ ০৯:১৬ পূর্বাহ্ন