শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আল্লাহ আমাকে আরও একটা জীবন দিলেন: ইমরান খান

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৪ নভেম্বর, ২০২২ ০৮:০৪ পূর্বাহ্ন

    আল্লাহ আমাকে আরও একটা জীবন দিলেন: ইমরান খান

    ইমরান খানের ওপর হামলার ঘটনার পর থেকেই দেশজুড়ে প্রতিবাদে নেমেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা।  

    বৃহস্পতিবার করাচি থেকে ইসলামাবাদ যাওয়ার পথে ওয়াজিরাবাদের গুজরানওয়ালার আল্লাহ হো চকের কাছে ইমরান খানের ওপর গুলি চালানো হয়। এ সময় নেতাকর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি ও হুড়োহুড়ি করে।

    পুলিশ জানায়, হামলায় ইমরান খানের পায়ে তিনটি গুলি লেগে। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পায়ে গুলিবিদ্ধ ইমরানের জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন।   

    টেলিভিশন ফুটেজে দেখা গেছে ইমরান খানকে ট্রাক থেকে বের করে অন্য একটি গাড়িতে তোলা হচ্ছে। সেসময় দেখা যায় তার ডান পায়ে ব্যাণ্ডেজ বাঁধা রয়েছে। কিন্তু তিনি সজ্ঞানে ছিলেন, কথাবার্তা বলছিলেন এবং দলের কর্মীদের নির্দেশ দিচ্ছিলেন।

    এদিকে, হামলার পর আহত ইমরান বলেছেন, ‘আল্লাহ আমাকে আরও একটি জীবন দিয়েছেন।’ এই বার্তা তিনি হাসপাতালে যাওয়ার আগে দিয়েছেন বলে তার দলের নেতাকর্মীরা গণমাধ্যমকে জানিয়েছেন। এ সময় ইমরান বলেছেন, ‘ইনশাল্লাহ, আমি ফের লড়াই করে ফিরব।’

    বলো টিভিকে পিটিআই নেতা ইমরান ইসমাইল জানান, যখন হামলা হয়, তখন আমি ইমরান খানের পাশে ছিলাম। হামলাকারী ছিল একেবারে কনটেইনারের সামনে এবং তার হাতে ছিল একে-৪৭ রাইফেল। এটি ছিল সরাসরি গুলিবর্ষণ। ভয় দেখানোর জন্য নয়, গুলি ছোড়া হয়েছে হত্যা করার জন্য। তিনি বলেন, ইমরান খানের পায়ে তিন থেকে চারটি গুলি লেগেছে।

    তিনি আরও বলেন, ‘আততায়ী’ সাবেক প্রধানমন্ত্রীকে বা তার কোনো সমর্থককে ভয় দেখাতে ব্যর্থ হয়েছে।

    টুইটারে পিটিআই নেতা ফারুখ হাবিব লিখেছেন, ইমরান খান আহত হয়েছেন। গোটা জাতি তার জন্য প্রার্থনা করছে। আল্লাহ তাকে রক্ষা করুন।

    ইমরান খান আশঙ্কামুক্ত জানিয়ে পিটিআই মুখপাত্র ইফতেখার দুরানি দলের নেতাকর্মীদের লংমার্চ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ওয়াজিরাবাদে পিটিআই সমর্থকদের তিনি বলেন, কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না।  

    এদিকে ইমরান খানের ওপর হামলার ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি নিন্দা জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ খান নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে খোঁজ নিতে নির্দেশ দিয়েছেন।

    আইজিপি ও পাঞ্জাবের মুখ্যসচিবকে দ্রুত প্রতিবেদন দিতেও তিনি নির্দেশ দিয়েছেন। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারিও নিন্দা জানিয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৪ নভেম্বর, ২০২২ ০৮:০৪ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৪ নভেম্বর, ২০২২ ০৮:০৪ পূর্বাহ্ন