শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাখির অভয়ারণ্য হচ্ছে ঐতিহাসিক শিবগঞ্জে

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৬ অক্টোবর, ২০২২ ০৮:০৯ পূর্বাহ্ন

    পাখির অভয়ারণ্য হচ্ছে ঐতিহাসিক শিবগঞ্জে

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ  উপজেলার শিবগঞ্জ পৌর  এলাকায় ঐতিহ্যবাহী পিঠালিতলা বিলকে পাখিদের অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে গাছে গাছে হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে এবং পাখি শিকারে নিষেধাজ্ঞা জারি করে সাইন বোর্ড স্থাপন করেছেন। সোমবার  বিকেলে শিবগঞ্জ পৌরসভার  উদ্যোগে গাছে হাঁড়ি বাঁধা কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী বিভাগের টুরিস্ট পুলিশ সুপার মোঃ মতিউর রহমান।

    এর আগে বিলের বেশ কয়েকটি স্থান ঘুরে দেখেন এবং পাখিদের আনাগোনা দেখে অভিভূত হন। উল্লেখ্য পাখিরা ইতোমধ্যেই হাঁড়িগুলোতে বাসা বানিয়ে ডিম পাড়তে শুরু করেছে। তিনি পিঠালিতলা বিল কে পর্যটনের একটি বড় স্থান হিসেবে গড়ে তুলতে এর প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে অবকাঠামো উন্নয়ন এবং পর্যটকদের আকর্ষণ করতে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সব ধরণের সহায়তা করার অভিপ্রায় ব্যাক্ত করেন।

    এ সময়  উপস্থিত শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত। তিনি মেয়রের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন- প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো। মানুষও প্রকৃতির সন্তান। এসময় পিঠালিতলা, মর্দানা, রানিহাটি, ধাঁইনগর, ও ছত্রাজিতপুরের পাখি শিকারিদের একটি তালিকা তাঁর হাতে তুলে দেন। জনাব আবুল হায়াত বলেন- পাখি শিকার আইনত দন্ডনীয় অপরাধ। দ্রুত এ অপরাধীদেরকে আইনের আওতায় আনা হবে।

    শিবগঞ্জ পৌরসভা থেকে প্রায় ৮ কিলোমিটার পূর্বে পিঠালিতলা বিলের  আঞ্চলিক সড়কের পাশে পাখির জন্য অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে  ।

    শিবগঞ্জ পৌর মেয়র বলেন- আমাদের দেশ থেকে অনেক পাখি হারিয়ে যাচ্ছে। এ অঞ্চলে বেশ কিছু হিজল, শিমুল, অশ্বথ গাছ রোপন করা হবে। এসব গাছকে পাখিরা তাদের আবাস স্থল হিসাবে বেশি পছন্দ করে। এছাড়াও প্রতিবছর শীতে বাংলাদেশে অসংখ্য পরিযায়ী পাখির আগমন ঘটে। পরিযায়ী পাখিসহ নানা রকম পাখির কলরবে অচিরেই মুখরিত হবে এ এলাকা। পাখির অভয়ারণ্য প্রতিষ্ঠা করতে সকলের সহযোগিতা কামনা করেন মেয়র ।




    সাতদিনের সেরা খবর

    ফিচার - এর আরো খবর

     ঝিনাইদহের ঐতিহ্যবাহী ঢোল সমুদ্র দীঘি

    ঝিনাইদহের ঐতিহ্যবাহী ঢোল সমুদ্র দীঘি

    ২৬ অক্টোবর, ২০২২ ০৮:০৯ পূর্বাহ্ন

    মৌমাছির সঙ্গে সখ্যতা হৃদয়ের

    মৌমাছির সঙ্গে সখ্যতা হৃদয়ের

    ২৬ অক্টোবর, ২০২২ ০৮:০৯ পূর্বাহ্ন

    বিশ্বের বৃহত্তম গালিচার মসজিদ

    বিশ্বের বৃহত্তম গালিচার মসজিদ

    ২৬ অক্টোবর, ২০২২ ০৮:০৯ পূর্বাহ্ন

    ফেনী হবে বাংলাদেশের অন্যতম পর্যটন জেলা

    ফেনী হবে বাংলাদেশের অন্যতম পর্যটন জেলা

    ২৬ অক্টোবর, ২০২২ ০৮:০৯ পূর্বাহ্ন

    সাহসী নারীর গল্প

    সাহসী নারীর গল্প

    ২৬ অক্টোবর, ২০২২ ০৮:০৯ পূর্বাহ্ন