শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কাঙ্খিত পদ না পাওয়ার ক্ষোভ

    দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন ছাত্রলীগ নেতা

    নিজস্ব প্রতিবেদক

    ৮ অক্টোবর, ২০২২ ১০:২২ পূর্বাহ্ন

    দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন ছাত্রলীগ নেতা

    কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন মো. আরমিন আহমেদ নামে এক ছাত্রলীগ নেতা। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের দীর্ঘ ১২ বছর পর ঘোষিত কমিটিতে স্থান পাননি ওই নেতা।

    বৃহস্পতিবার রাতে দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন আরমিন। মুহূর্তের মধ্যেই সেটি ছড়িয়ে পড়ে।

    জানা গেছে, বুধবার ঘোষিত হওয়া এই কমিটি গঠন নিয়ে ফেসবুকে পক্ষে-বিপক্ষে কাঁদা ছোড়াছুঁড়ি চলছে। এছাড়াও পদ বঞ্চিত একটি অংশ কমিটি বাতিল চেয়ে বৃহস্পতিবার বিকেলে পাকুন্দিয়া পৌর সদর বাজারে বিক্ষোভ মিছিল করেছে।

    এদিকে, ছাত্রলীগ নেতা আরমিন আহমেদ তার ফেসবুক পোস্টে লেখেন, ‘১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন ৭টি মামলার আসামি, গত ১ বছর পুলিশের হয়রানি। পঙ্গু, শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম।’

    পোস্টে তিনি আরও লেখেন, ‘ছাত্রদল থেকে আগত, বিএনপি পরিবার থেকে আগত কারো কাছে আত্মসমর্পণের চেয়ে, বিদায় নেয়া বেটার সিদ্ধান্ত। রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি। আবেগে ভেজালের স্থান নেই।’

    এ বিষয়ে ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ বলেন, ছাত্রদল থেকে আসা সভাপতির পদ পাওয়া ব্যক্তির পেছনে রাজনীতি করতে পারব না। বয়সের কারণে সিনিয়রদের কমিটিতে রাখা হয়নি। ঘোষিত কমিটিতে আমিই সবার সিনিয়র। সভাপতি করা হলে আমাকে করা হবে। আমি কোন পদের প্রার্থী তা না জিজ্ঞেস করেই ফেসবুকে কমিটি ঘোষণা করা হয়েছে।’

    তিনি আরও বলেন, ‘আমি দুঃখে দুধ দিয়ে গোসল করে ছাত্র রাজনীতির ইতি টানলাম। তবে পদত্যাগ করিনি। যদি কমিটি পুনর্গঠন করা হয়, তাহলে আমি ছাত্র রাজনীতিতে ফিরে আসব।’




    সাতদিনের সেরা খবর

    ভাইরাল - এর আরো খবর

    আমতলীর ভাইরাল তরুণী লামিয়া এখন আলোচিত নাম!

    আমতলীর ভাইরাল তরুণী লামিয়া এখন আলোচিত নাম!

    ৮ অক্টোবর, ২০২২ ১০:২২ পূর্বাহ্ন

    নাজিরপুরে আ.লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

    নাজিরপুরে আ.লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

    ৮ অক্টোবর, ২০২২ ১০:২২ পূর্বাহ্ন

    ভাইরাল অডিও ক্লিপের বিষয়ে যা বললেন এরিক এরশাদ

    ভাইরাল অডিও ক্লিপের বিষয়ে যা বললেন এরিক এরশাদ

    ৮ অক্টোবর, ২০২২ ১০:২২ পূর্বাহ্ন

     ইডেন ছাত্রলীগ সভাপতির অডিও ফাঁস

    ইডেন ছাত্রলীগ সভাপতির অডিও ফাঁস

    ৮ অক্টোবর, ২০২২ ১০:২২ পূর্বাহ্ন

    নায়িকা পরীমণির বেবিবাম্পের ছবি ভাইরাল

    নায়িকা পরীমণির বেবিবাম্পের ছবি ভাইরাল

    ৮ অক্টোবর, ২০২২ ১০:২২ পূর্বাহ্ন