শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের প্রতিরক্ষাপ্রধান সস্ত্রীক নিহত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৯ ডিসেম্বর, ২০২১ ০৯:৩৩ পূর্বাহ্ন

    হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের প্রতিরক্ষাপ্রধান সস্ত্রীক নিহত
    হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতের প্রতিরক্ষাপ্রধান

    মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াত নিহত হয়েছেন। ভারতীয় বিমান বাহিনীর এমআই সেভেনটিন ভি৫ হেলিকপ্টারটি বুধবার (৮  ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় তামিল নাড়ুতে কুন্নুরের গভীর জঙ্গলে বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। কপ্টারে ১৪ আরোহীর মধ্যে বাঁচতে পেরেছেন কেবল একজন।

    দুর্ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর ভারতীয় বিমান বাহিনীর এক টুইটে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, দুর্ভাগ্যজনক ওই ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত, মিসেস মধুলিকা রাওয়াত এবং হেলিকপ্টারে থাকা আরও ১১ জনের মৃত্যু হয়েছে।’ আরোহীদের মধ্যে বেঁচে গেছেন কেবল গ্রুপ ক্যাপ্টেন বরুন সিং। গুরুতর আহত অবস্থায় তাকে ওয়েলিংটনের সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার সকালে দিল্লি থেকে আকাশ পথে কোইমবাটোরের সুলুর সেনাঘাঁটিতে গিয়েছিলেন জেনারেল রাওয়াত। দুপুরে সেখান থেকে নীলগিরির ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজে যাওয়ার পথে তার হেলিকপ্টার কুন্নুরে দুর্ঘটনায় পড়ে। তার পিএসও, সিকিউরিটি কমান্ডো এবং বিমানবাহিনীর সদস্যরা ছিলেন ওই হেলিকপ্টারে।

    প্রত্যক্ষদর্শী একজন  গণমাধ্যমকে জানান, প্রথমে একটা কানফাটানো আওয়াজ শুনতে পেলাম। ঘর থেকে বাইরে বেরিয়ে আসতেই দেখতে পেলাম, হেলিকপ্টারটি প্রচণ্ড গতিতে প্রথমে একটি গাছে ধাক্কা মারল। তারপরই দেখতে পেলাম একটা আগুনের গোলা। পরমুহূর্তেই সেটা সজোরে আরও একটি গাছে ধাক্কা মারল।’ ‘দেখলাম, দুর্ঘটনাগ্রস্ত ওই কপ্টারটি থেকে দুই-তিনজন বেরিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু তাদের গোটা শরীরই ততক্ষণে পুড়ে যায়।

    দুর্ঘটনার খবর পেয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে জেনারেল রাওয়তের বাসভবনে ছুটে যান। সেখানে তিনি প্রতিরক্ষা প্রধানের স্বজনদের সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার তার পার্লামেন্টে এ বিষয়ে বিবৃতি দেওয়ার কথা রয়েছে।

    সূত্রমতে, ৬৩ বছর বয়সি জেনারেল রাওয়াত ২০১৯ সালের জানুয়ারিতে ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান বা চিফ অব ডিফেন্স স্টাফের দায়িত্ব নিয়েছিলেন; সেনা, নৌ ও বিমানবাহিনীর মধ্যে সমন্বয় করতেই পদটি সৃষ্টি করা হয়। নতুন সৃষ্ট সামরিক বিষয়ক বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন এ চার তারকা জেনারেল। তার আকস্মিক মৃত্যুতে সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৯ ডিসেম্বর, ২০২১ ০৯:৩৩ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৯ ডিসেম্বর, ২০২১ ০৯:৩৩ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ৯ ডিসেম্বর, ২০২১ ০৯:৩৩ পূর্বাহ্ন