ইউনেস্কো পুরস্কার পেল দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ

নিজস্ব প্রতিবেদক

৫ ডিসেম্বর, ২০২১ ১০:২১ অপরাহ্ন

ইউনেস্কো পুরস্কার পেল দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ
দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ

গত ১ ডিসেম্বর কেরাণীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ পেয়েছে ইউনেস্কো পুরস্কার। এই মসজিদটি সম্পতি ‘UNESCO Asia Pacific Awards 2021 Cycle for Cultural Heritage Conservation’ পুরস্কার অর্জন করেছে। মসজিদটি সংস্কার ও সংরক্ষণের জন্য স্থপতি সাঈদ মোস্তাক আহমেদ The Award of Merit পুরস্কারে ভূষিত হয়েছেন। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পূর্ব পুরুষদের হাত ধরে বাংলা ১২৭৫ সনে ইংরেজি ১৮৬৮ সনে ও হিজরী ১২২৮ সনে মসজিদটি নির্মিত হয়। কালের পরিক্রমায় ইংরেজী ১৯৬৮ সনে নসরুল হামিদের পিতা অধ্যাপক হামিদুর রহমান মিনারসহ মসজিদটির বর্ধিতাংশ নির্মাণ করেন। ততদিনে এলাকার লোকসংখ্যা বেড়ে যাওয়ার ফলে মসল্লিদের জায়গার সংকলান হচ্ছিল না। কেউ কেউ মসজিদটি ভেঙ্গে বড় করার প্রস্তাব রাখে, কেউ কেউ নতুন স্থানে নতুন করে মসজিদ তৈরি করতে অনুরোধ করেন। 

এ প্রসংগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ঐতিহ্য ধরে রেখে আধুনিকায়ন করা প্রয়োজন। ঐতিহ্য ও আধুনিকায়নকে পাশে রেখে মসজিদটি সংস্কারের জন্য স্থপতি সাঈদ মোস্তাক আহমেদকে দায়িত্ব দেয়া হয়। দেড়শো বছরের পুরাতন মসজিদকে ঐতিহ্যের স্মারক হিসেবে সংস্কার করে স্বরূপে রেখে পাশে একটি অত্যাধুনিক মসজিদ নির্মাণ করা হয়েছে। 

 
 




সাতদিনের সেরা খবর

ফিচার - এর আরো খবর

`আম্মু ওঠো’, 'আম্মু ওঠো'-কাঁদছে আরিয়ান-আয়ান

`আম্মু ওঠো’, 'আম্মু ওঠো'-কাঁদছে আরিয়ান-আয়ান

৫ ডিসেম্বর, ২০২১ ১০:২১ অপরাহ্ন

আকাশে উড়োজাহাজ উড়লেই কাঁপছে বুক!

আকাশে উড়োজাহাজ উড়লেই কাঁপছে বুক!

৫ ডিসেম্বর, ২০২১ ১০:২১ অপরাহ্ন

 ঝিনাইদহের ঐতিহ্যবাহী ঢোল সমুদ্র দীঘি

ঝিনাইদহের ঐতিহ্যবাহী ঢোল সমুদ্র দীঘি

৫ ডিসেম্বর, ২০২১ ১০:২১ অপরাহ্ন

মৌমাছির সঙ্গে সখ্যতা হৃদয়ের

মৌমাছির সঙ্গে সখ্যতা হৃদয়ের

৫ ডিসেম্বর, ২০২১ ১০:২১ অপরাহ্ন

বিশ্বের বৃহত্তম গালিচার মসজিদ

বিশ্বের বৃহত্তম গালিচার মসজিদ

৫ ডিসেম্বর, ২০২১ ১০:২১ অপরাহ্ন

ফেনী হবে বাংলাদেশের অন্যতম পর্যটন জেলা

ফেনী হবে বাংলাদেশের অন্যতম পর্যটন জেলা

৫ ডিসেম্বর, ২০২১ ১০:২১ অপরাহ্ন