আজ থেকে দুই বছর আগে ২৯ জুলাই ছেলের সন্তান জন্মগ্রহণের মধ্য দিয়ে দাদা হওয়ার অন্যরকম অনুভূতি প্রকাশ করেছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের বর্তমান পরিচালক মো. ওবায়দুল আজম। দুই বছর পর ঠিক একইদিনে এবার নানা হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন তিনি। মেয়ে হ্রী ফরহাত ও জামাই রিজওয়ান আলীর সংসার আলোকিত করে ২৯ জুলাই শুক্রবার জন্ম নিয়েছে ফুটফুটে কন্যা সন্তান। তার নাম রাখা হয়েছে আরিহা।

দাদা-দাদী হওয়ার আনন্দ-অনুভূতির রেশ না কাটতেই নাতি হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরে খুশির মাত্রা আরও বেড়ে গেছে মো. ওবায়দুল আজম ও তার স্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সবিতা ইয়াসমিনের মনে। নাতির সুস্থতা ও সবাঙ্গীণ কল্যাণ কামনা করেছেন তারা।
শুধু নানা-নানী নয় নবজাতক আরিহাকে নিয়ে মা-বা সহ গোটা পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে বিরাজ করছে আনন্দের বন্যা।
নাতি হওয়ার অনুভূতি প্রকাশ করে ওবায়দুল আজম বলেন, ‘পৃথিবীতে মানুষের জীবন ভাসমান একটা তরী। আর সন্তান বা সন্তানের সন্তান নোঙরের মতো। আমার মেয়ের সন্তান হওয়ার মাধ্যমে নানা হওয়ার সুযোগ লাভ করে আমি যেন পৃথিবীতে নোঙর ফেললাম।'

অর্থনীতিবিদ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্লেষক-আইসিআরজি পিআরএস গ্রুপে কর্মরত আরিহার মা হ্রী ফরহাত মা হবার অনুভূতি প্রকাশ করে বলেন,‘পরিপূর্ণ অর্থে love at first বলে কিছু আছে আগে বিশ্বাস করতাম না. নবজাতক আরিহা কে দেখা মাত্র এখন তা মনে প্রাণে বিশ্বাস করি. আরিহার জন্য আমার ভালোবাসা অনির্বাণ।’
একইভাবে বাবা হওয়ার সুখানুভূতির কথা জানিয়েছেন আরিহার বাবা সফটওয়্যার ডেভেলপার এবং ইঞ্জিনিয়ার-আইবিএম, রিজওয়ান আলী।
এর আগে ২০২০ সালের ২৯ জুলাই ওবায়দুল আজমের ছেলে হৃদ্য ফরহাত পুত্র সন্তানের বাবা হন। আদর করে পরিবারের নতুন এ অতিথির নাম রেখেছেন তার ফুপু হ্রী ফরহাত। এরমধ্য দিয়ে একইদিনে সাবেক সচিব ওবায়দুল আজমের ছেলে ও মেয়ের সন্তানদের তথা দুই নাতির জন্মদিন একইদিনে পড়েছে।
সবার একটাই কামনা, হৃদিত্য ও আরিহা যেন সুস্থভাবে বড় হয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠে ব্যক্তি, পরিবারের পাশাপাশি দেশ ও জাতির জন্য বিশেষ অবদান রাখতে পারে। নিজ যোগ্যতায় বাপ-মা ও দাদা-দাদী ও নানা-নানীকেও যেন ছাড়িয়ে যায় তারা। মহানর আল্লাহর কাছে এই দোয়া করেন সবাই।