শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিশ্বের নতুন প্রজাতন্ত্র বার্বাডোজ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১ ডিসেম্বর, ২০২১ ১২:৪৭ অপরাহ্ন

    বিশ্বের নতুন প্রজাতন্ত্র বার্বাডোজ
    বার্বাডোজে উৎসব

    বিশ্বের নতুন প্রজাতন্ত্র বার্বাডোজযুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের সম্মানসূচক ‘হেড অব স্টেট’ উপাধি বাতিল করার পর প্রথম রাষ্ট্রপতিসহ প্রজাতন্ত্রে রূপ নিল ক্যারিবীয় দ্বীপ দেশ বার্বাডোজ। এর মাধ্যমে একসময়কার ব্রিটিশ উপনিবেশটি অবশিষ্ট শেষ ঔপনিবেশিক বন্ধনটুকু ছিন্ন করে নতুন পথচলা শুরু করল। 


    প্রায় ৪০০ বছর আগে দ্বীপটিতে ইংরেজদের প্রথম জাহাজ যাওয়ার পর থেকে ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে তাদের যে সম্পর্কের সূচনা হয়েছিল গতকাল মঙ্গলবার তার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। মধ্যরাত পার হওয়ার সঙ্গে সঙ্গে নতুন এই প্রজাতন্ত্রের জন্ম হয়। রাজধানী ব্রিজটাউনের চেম্বারলেইন ব্রিজে সারিবদ্ধ শত শত মানুষের হর্ষধ্বনি দিয়ে এ জন্মকে স্বাগত জানায়। হিরোজ স্কয়ারে জড়ো হওয়া জনতার সামনে জাতীয় সংগীত বাজানো হয়, এরপর ২১ বার তোপধ্বনি করা হয়। 


    বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রিটিশ রানীর রাজকীয় পদবি বাতিল করে নতুন বার্বাডোজের ঘোষণা দেওয়ার সময় ব্রিটিশ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স চার্লস সেখানে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। বার্বাডোজের প্রজাতন্ত্রের ধারাকে সমুন্নত রাখার আহ্বান জানিয়ে দেশটির দায়িত্ব নেওয়া প্রথম প্রেসিডেন্ট সান্দ্রা ম্যাসন বলেন, আমাদের দেশের ভবিষ্যৎ আমাদেরই গঠন করতে হবে। আমরা বার্বাডোজের জনগণই আমাদের জাতির রক্ষক। বার্বাডোজ রাষ্ট্রপ্রধানের পদ থেকে অপসারণ করলেও রানী দ্বিতীয় এলিজাবেথ এখনও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জ্যামাইকাসহ আরও ১৫টি রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদায় বহাল রয়েছেন। এই প্রজাতন্ত্র একটি নতুন দিগন্তের সূচনা জানিয়ে প্রিন্স চার্লস বলেন, তার মা (রানী এলিজাবেথ) বার্বাডোজ জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। 


    চার্লস বলেন, এই প্রজাতন্ত্রের সৃষ্টি একটি নতুন শুরুর প্রতিশ্রুতি। আমাদের অতীতের অন্ধকারচ্ছন্ন দিনগুলো ও দাসত্বের নৃশংসতা যা আমাদের ইতিহাসে চিরকাল দাগ রেখে গেছে সেসবকে পেছনে ফেলে এই দ্বীপের জনগণ অসাধারণ মনোবলের সঙ্গে তাদের পথ তৈরি করেছেন। বার্বাডোজের নাচ ও সংগীতের এক মনোজ্ঞ প্রদর্শনীর পর বক্তৃতার মাধ্যমে উপনিবেশবাদ অবসানের উদযাপন সম্পূর্ণ হয়। বার্বাডোজের প্রজাতান্ত্রিক আন্দোলনের নেতা প্রধানমন্ত্রী মিয়া মটলি বারবাডীয় সংগীত শিল্পী রিয়ানাকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করেন। 
     




    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১ ডিসেম্বর, ২০২১ ১২:৪৭ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১ ডিসেম্বর, ২০২১ ১২:৪৭ অপরাহ্ন