শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভবিষ্যতে আইসিটি বিভাগ ও ই-ক্যাব একযোগে কাজ করবে

    নিজস্ব প্রতিবেদক

    ৯ জুন, ২০২২ ০৮:৩১ পূর্বাহ্ন

    ভবিষ্যতে আইসিটি বিভাগ ও ই-ক্যাব একযোগে কাজ করবে

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক  ই-কমার্স স্টার্টআপদের জন্য কো-ওয়ার্কিং স্পেস দেয়া হবে উল্লেখ করে বলেন ই-কমার্স ইকো সিস্টেমের সাথে ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের যুক্ত করে এই খাতের উদ্যোগগুলোর সুবিধাভোগী বানানোর জন্য ভবিষ্যতে আইসিটি বিভাগ ও ই-ক্যাব একযোগে কাজ করবে।

    বুধবার (৮ জুন) আইসিটি প্রতিমন্ত্রীর সাথে আগারগাঁওয়ে  তার দফতরে ই-ক্যাবের একটি প্রতিনিধিদল  সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন ই-ক্যাব  শমী কায়সারের  নেতৃত্বে বিগত সাড়ে ৪ বছর ধরে সফলতার সাথে কাজ করে বেশকিছু সফল উদ্যোগ নিয়েছে যার মধ্যে রয়েছে লকডাউনে ব্যবসা সচল রাখা, ডিজিটাল হাট, মানবসেবা, টিসিবি পণ্য অনলাইনে বিক্রি, অনলাইন আমমেলা ইত্যাদি। আইসিটি বিভাগ ই-ক্যাবের বিভিন্ন কার্যক্রমের সাথে সহযোগিতা করেছে ভবিষ্যতেও করবে বলে তিনি জানান।

     ই-ক্যাব থেকে এসওপি তৈরী ,এছাড়া বর্তমানে ডিবিআইডি বাস্তবায়ন এবং সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম তৈরীতে আইসিটি বিভাগ কারিগরি সহযোগিতা দিচ্ছে বলেও তিনি জানান। ই-ক্যাব প্রতিনিধি দল ভবিষ্যতেও এ সহযোগিতা প্রত্যাশা করেন।
    ভবিষ্যতে আইসিটি বিভাগ ই-ক্যাব, উই এবং আরো কয়েকটি সংগঠনের  প্রাথমিকভাবে ৬শ নারী উদ্যোক্তাদের জন্য সিডফান্ড চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর সাথে যুক্ত হবে স্টার্টআপদের জন্য কো-ওয়ার্কিং স্পেস বলে তিনি জানান।

     এ সময়  শমী  কায়সারসহ ই-ক্যাবের অন্যান্য নেতৃত্বে।




    সাতদিনের সেরা খবর

    তথ্য-প্রযুক্তি - এর আরো খবর