শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বুয়েটের ভর্তি পরীক্ষায়ও প্রথম বগুড়ার সিয়াম

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৬ নভেম্বর, ২০২১ ০৬:০৯ অপরাহ্ন

     বুয়েটের ভর্তি পরীক্ষায়ও প্রথম বগুড়ার সিয়াম

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী মেফতাহুল আলম সিয়াম এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায়ও প্রথম হয়েছেন।

    বৃহস্পতিবার রাতে বুয়েটের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা গেছে, বুয়েটের ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি বিভাগের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন মেফতাহুল আলম সিয়াম। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ৫০৬১৫। তাছাড়া আর্কিটেকচার বিভাগের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে নাবিলা তাবাসসুম নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ৯০৩১৯। 


    তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার তৃতীয় স্থান অধিকার করেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী সিয়াম। এর আগে চলতি বছরের মেডিকেলের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৫৯তম এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন সিয়াম।

    এ বছর প্রিলিমিনারিতে অংশ নেয় ২৪ হাজার শিক্ষার্থী। সেখান থেকে বাছাইকৃত ৬ হাজার শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে আর্কিটেকচার বিভাগসহ ১ হাজার ২১৫ জন শিক্ষার্থী সুযোগ পাবে বুয়েটে পড়ার।

    বুয়েটের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (http://ugadmission.buet.ac.bd/) পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ও অপেক্ষমান তালিকা একইসঙ্গে প্রকাশ করা হয়েছে।
    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সাফল্য - এর আরো খবর

    সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

    সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

    ২৬ নভেম্বর, ২০২১ ০৬:০৯ অপরাহ্ন

    এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

    এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

    ২৬ নভেম্বর, ২০২১ ০৬:০৯ অপরাহ্ন

    কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

    কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

    ২৬ নভেম্বর, ২০২১ ০৬:০৯ অপরাহ্ন