শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলের বর্ষা জেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত

    কিশোরগঞ্জ প্রতিনিধি

    ৩ জুন, ২০২২ ১০:৫৩ অপরাহ্ন

    তাড়াইলের বর্ষা জেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত

    কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বর্ষা মাদরাসা ক্যাটাগরিতে জেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। স্বরেয়া হোসেন বর্ষা উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল গ্রামে দূরন্ত শিশু একাডেমির প্রতিষ্ঠাতা আফজাল হোসেন আজমের একমাত্র মেয়ে।

    গত ২৫মে  জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর কিশোরগঞ্জ জেলার উদযাপন কমিটি কর্তৃক ঘোষিত  জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী ( মাদ্রাসা) ক্যাটাগরিতে বর্ষাকে নির্বাচিত করে নাম ঘোষনা করেন। বর্ষা উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান দাউদপুর বানাইল আলীম মাদ্রাসার দাখিল পরিক্ষার্থী। বর্ষা উপজেলা পর্যায়ে গেলো সপ্তাহে শ্রেষ্ট শিক্ষার্থী নির্বাচিত হয়ে জেলায় অংশগ্রহণ করে। ইতিপূর্বে বর্ষা ২০১৭ ও ২০১৯ সালে উপজেলায় শ্রেষ্ট শিক্ষার্থী নির্বাচিত হয়েছিল।

    পড়াশোনার পাশাপাশি বর্ষা বিগত বছরগুলোতে উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রোগ্রামে সেরা জাতীয় সংগীত কন্ঠ,সেরা রচনালেখক,সেরা বিজয়ফুল নির্মাতার খেতাব অর্জন করে।৫ম ও ৮ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত বর্ষা আগামী দাখিল পরীক্ষাতে আরোও ভালো ফলাফল করার সকলের কাছে দোয়া চেয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    সাফল্য - এর আরো খবর