শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তৃতীয় ধাপে প্রাথমিক নিয়োগ পরীক্ষা যেসব জেলা-উপজেলায়

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ মে, ২০২২ ০১:০৯ অপরাহ্ন

    তৃতীয় ধাপে প্রাথমিক নিয়োগ পরীক্ষা যেসব জেলা-উপজেলায়

    প্রাথমিক শিক্ষক নিয়োগের ৩য় ধাপের পরীক্ষা ৩ জুন সকাল ১০.৩০ টা থেকে ১২ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে সকল ১০ টার মধ্যে উপস্থিত হতে বলা হয়েছে।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মাদ মনসুরুল আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের নির্বাচিত জেলা সমূহের সংশোধিত তালিকা প্রকাশ করা হয়।

    স্থগিতকৃত সিলেট জেলা সহ তৃতীয় পর্যায়ের প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় মোট ৩২ জেলার (সম্পূর্ণ/আংশিক) প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
    ৩য় ধাপে প্রাথমিকের যেসব জেলার সব উপজেলার পরীক্ষা হবে

    ৩য় ধাপে যেসব জেলার সব উপজেলায় পরীক্ষা হবে তার তালিকা হলো-

    জয়পুরহাট, বগুড়া, পাবনা, চুয়াডাঙ্গা, নড়াইল, মেহেরপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, কক্সবাজার, ঝালকাঠী, ভোলা, বরগুনা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও সিলেট (স্থগিতকৃত)।

    তৃতীয় ধাপে যেসব জেলার আংশিক উপজেলার পরীক্ষা হবে:

    নওগাঁ (আত্রাই, বদলগাছী, ধামুরহাট, মহাদেবপুর, মান্দা)।

    নাটোর (নলডাঙ্গা, সদর, সিংড়া)।

    কুষ্টিয়া (ভেড়ামারা দৌলতপুর, কুমারখালী)।

    ঝিনাইদহ (কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা)।

    সাতক্ষীরা (আশাশুনি, শ্যামনগর, তালা)।

    বাগেরহাট (সদর, চিতলমারী, ফকিরহাট, রামপাল)।

    জামালপুর (বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ী)।

    রাজবাড়ী (বালিয়াকান্দি, সদর)।

    পিরোজপুর (ভাণ্ডারিয়া, ইন্দুরকানী, মঠবাড়িয়া)।

    পটুয়াখালী (বাউফল, দশমিনা, গলাচিপা)।

    সুনামগঞ্জ (ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, ধর্মপাশা)।

    হবিগঞ্জ (আজমিরীগঞ্জ, বানিয়াচং, বাহুবল, চুনারুঘাট)।

    কুড়িগ্রাম (ভুরুঙ্গামারী, চিলমারী, সদর, নাগেশ্বরী)।

    গাইবান্ধা (সদর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী)।

    প্রাথমিক নিয়োগের তৃতীয় ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ ৪৬ হাজার ৫৯৮ জন। কেন্দ্রের সংখ্যা ৬৫২টি।

    উল্লেখ্য, প্রাথমিক নিয়োগের ১ম ধাপের পরীক্ষা ২২ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। এরপর ২য় ধাপের পরীক্ষা ২০ মে অনুষ্ঠিত হয়। ১২ এপ্রিল প্রথম ধাপের নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    চাকরি/ক্যারিয়ার - এর আরো খবর