শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নয়াদিল্লীতে বাংলাদেশ মিশনে ‘বাংলা নববর্ষ-১৪২৯’ উদযাপিত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৭ মে, ২০২২ ১১:৫০ অপরাহ্ন

    নয়াদিল্লীতে বাংলাদেশ মিশনে ‘বাংলা নববর্ষ-১৪২৯’ উদযাপিত

    নয়া দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনে বাঙালির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও কৃষ্টিকে সমুন্নত রেখে শনিবার এক উৎসবমুখর পরিবেশে ‘বাংলা নববর্ষ-১৪২৯’ উদযাপিত হয়েছে। নববর্ষ উদযাপনের অংশ হিসেবে মিশনের কর্মকর্তা-কর্মচারী, স্টাফ ও তাদের পরিবারের সদস্যরা মিশন প্রাঙ্গণে ‘মঙ্গল শোভাযাত্রা’ বের করেন। ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মুহাম্মদ ইমরান ও মিসেস জাকিয়া হাসনাত ইমরান এই ‘মঙ্গল শোভাযাত্রায়’ নেতৃত্ব দেন। মঙ্গল শোভাযাত্রা হচ্ছে বাংলাদেশী মানুষের ধর্মনিরপেক্ষতার বহি:প্রকাশ।

    মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মুখোশ ও রং-বেরংয়ের পোশাক পরে এবং বিভিন্ন পশু-পাখি রেপ্লিকা বহন করে এতে শরিক হন। শোভাযাত্রাটি মিশনের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে হাই কমিশনের প্রধান দরজা পর্যন্ত প্রদক্ষিণ করে।

    পরে, হাই কমিশনের বঙ্গবন্ধু হলে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে একদল সঙ্গীত শিল্পী বৈশাখের গানসহ তাদের একক ও দলগত সঙ্গীত পরিবেশন করেন। দর্শকরা এই সঙ্গীত উপভোগ করেন।

    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত দর্শক, বিশেষত শিশুদের জন্য প্রখ্যাত জাদুকর রাজ কুমার জাদু প্রদর্শন করেন।
    এর আগে হাই কমিশনার ইমরান তার স্বাগত বক্তব্যে বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরতে বিদেশে সকল বাংলাদেশী মিশনে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

    মধ্যাহ্নভোজনের পর এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নভোজনে ভাত, ডাল, ভর্তা, ভাজি, পিঠা-পুলি, সেমাই ও পায়েশের মতো বিভিন্ন ধরনের বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৭ মে, ২০২২ ১১:৫০ অপরাহ্ন