শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

    নিজস্ব প্রতিবেদক

    ৫ মে, ২০২২ ১০:৪১ পূর্বাহ্ন

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

    করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

    মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, বুধবার (৪ মে) পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস এ তথ্য জানান। এসময় তিনি বলেন, ব্লিঙ্কেন করোনার টিকা ও পরে বুস্টার ডোজ নিয়েছেন। বর্তমানে তার শরীরে হালকা উপসর্গ রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে আইসোলেশনে থেকে ভার্চুয়ালি কাজ করছেন তিনি।

    এর আগে শনিবার ব্লিঙ্কেনসহ হোয়াইট হাউজের শীর্ষ কর্মকর্তারা একসঙ্গে রাতের খাবারে যোগ দেন। যেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত ছিলেন। তবে বাইডেন করোনা নেগেটিভ বলে জানায় হোয়াইট হাউজ।

    চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৫৮ শতাংশ আমেরিকান কোভিডে আক্রান্ত হয়েছে। ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) প্রকাশিত অ্যান্টিবডি জরিপে এ কথা বলা হয়েছে। এ সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। সরকারি হিসাবে আট কোটি লোকের কোভিডে আক্রান্তের খবর বলা হয়েছিল।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৫ মে, ২০২২ ১০:৪১ পূর্বাহ্ন