ডিজিটাইজেশনে বেসরকারিখাত পিছিয়ে আছে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২২ ১০:৩৮ অপরাহ্ন

ডিজিটাইজেশনে বেসরকারিখাত  পিছিয়ে আছে: মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, গত ১৩ বছরে ডিজিটাইজেশনে সরকারি পর্যায়ে অভাবনীয় অগ্রগতি অর্জিত হয়েছে। তবে শিল্প-বাণিজ‌্যেসহ বেসরকারিখাত আশানুরূপ অগ্রগতিতে পিছিয়ে আছে। তিনি বলেন সারা পৃথিবী ডিজিটাল কারেন্সির যুগে পা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ব্লক চেইন, ক্রিপ্টোকারেন্সি নিয়ে এখন ভাবার সময় এসেছে। ডিজিটাল এই সব যন্ত্র ব‌্যবহার না করলে আমরা পিছিয়ে যাবো  বলে মন্ত্রী উল্লেখ করেন।

মন্ত্রী আজ ঢাকায় ইনস্টিটিউট অব চ‌্যাটার্ড একাউন্টেন্ট অব বাংলাদেশ (আইক‌্যাব)-এর উদ‌্যোগে ডিজিটাল বিজনেস প্রসেস আন্ডার ইআরপি উইল হেল্প ইন কস্ট ম‌্যানেজমেন্ট শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাইজেশনে বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশ বিশ্বের ৮০টি দেশে সফটওয়‌্যার রপ্তানি করছে। তিনি আইক‌্যাবের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি)বিষয়ক সেমিনারকে অত‌্যন্ত সময়োপযোগী একটি কর্মকাণ্ড বলে উল্লেখ করে বলেন, ইআরপি বিশাল একটি ক‌্যানভাস। অতি ছোট্ট পরিসরে এর বিশালতা নিয়ে আলোচনা করা সম্ভব নয়।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তের ফলে অতীতের শতশত বছরের পশ্চাদপদতা অতিক্রম করে বাংলাদেশ আজ বিশ্বের অনুকরণীয় দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। তিনি ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সুযোগ কাজে লাগিয়ে সমন্বিত উদ‌্যোগে ডিজিটাইজেসন প্রচেষ্টা এগিয়ে নেওয়ার পরামর্শ ব‌্যক্ত করে বলেন, সমন্বিত প্লাটফর্মের মাধ‌্যমে  এই ধরণের উদ‌্যোগ বাস্তবায়ন করতে পারলে অসাধারণ অর্জন সম্ভব। তিনি ৩৫ বছর আগে কম্পিউটার নিয়ে তার কাজ শুরুর অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বাংলাদেশ কম্পিউটার সমিতিকে প্লাটফর্ম হিসেবে ব‌্যবহার করে কম্পিউটারের ট‌্যাক্স-ভ‌্যাট প্রত‌্যাহারে ভূমিকা গ্রহণসহ কম্পিউটারের প্রয়োজনীয়তা তুলে ধরার মাধ‌্যমে কম্পিউটার প্রযুক্তি বিকাশে আমরা যেসব কাজ করেছি তা সমন্বিত উদ‌্যোগ ছাড়া সম্ভব হতো না।  শিক্ষার ডিজিটাল রূপান্তরের অগ্রদূত জনাব মোস্তাফা জব্বার বলেন, বর্তমান যুগ তথ‌্যের যুগ । বড় সম্পদ হচ্ছে ডাটা। এটিকে ব‌্যবহার করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ সহজতর হয়।

আইক‌্যাব কর্মকর্তা প্রযুক্তিবিদ আতিক এ রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আইক‌্যাব কর্মকর্তা শাহাদাত হোসেন, আইসিটিআইএসসি‘র সিইও  বিরেন্দ্র নাথ অধিকারি প্রমূখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ ‍উপস্থাপন করেন আইক‌্যাব কর্মকর্তা  শেখ তারেক জহির।

অনুষ্ঠানে বিরেন্দ্র নাথ অধিকারি ডিজিটাল যুগে বাংলাদেশ প্রবেশের অভিযাত্রার বিসিএস‘র ভূমিকা তুলে ধরে বলেন, জনাব মোস্তাফা জব্বার  ছিলেন আমাদের এই অগ্রযাত্রার অগ্রনায়ক। তার বিরল প্রতিভা  আমাদের অহংকার  বলে তিনি উল্লেখ করেন।  তিনি বলেন ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসেই বাংলাদেশ কম্পিউটার সমিতি একুশের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ শ্লোগান দিয়ে দেশটির ডিজিটাল যুগে প্রবেশের স্বপ্ন দেখায়। তিনি আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ ধারনা তুলে ধরার ইতিহাসকেও স্মরণ করেন।

বক্তারা সমন্বিত উদ‌্যোগে ডিজিটাইজেশন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।




সাতদিনের সেরা খবর

তথ্য-প্রযুক্তি - এর আরো খবর

বেসিসের নতুন প্রশাসক হাফিজুল্লাহ খান

বেসিসের নতুন প্রশাসক হাফিজুল্লাহ খান

২৭ এপ্রিল, ২০২২ ১০:৩৮ অপরাহ্ন